Search The Query
GST Reform: কর কমবে অনেক! GST-তে আসছে বিশাল পরিবর্তন, দেশবাসীর জন্য ‘ডবল দিওয়ালি’ ঘোষণা মোদীর…. – stockbangla
  • Home
  • Blog
  • GST Reform: কর কমবে অনেক! GST-তে আসছে বিশাল পরিবর্তন, দেশবাসীর জন্য ‘ডবল দিওয়ালি’ ঘোষণা মোদীর….

GST Reform: কর কমবে অনেক! GST-তে আসছে বিশাল পরিবর্তন, দেশবাসীর জন্য ‘ডবল দিওয়ালি’ ঘোষণা মোদীর….

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এদিন লালকেল্লা থেকে দেশব্যাপী করের বোঝা কমবে (GST reforms) বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি জানান, নতুন প্রজন্মের জন্য GST সংস্কার হবে। কমবে করের বোঝা, জিনিসপত্রের দাম। ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে এদিন দিপাবলীতে ‘ডাবল’ উপহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানন, দিওয়ালিতে বড় উপহার পাবেন। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে। ৮ বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে।

আরও পড়ুন, PM Viksit Bharat Rojgar Yojana: নতুন চাকরিতে যোগ দিলেই সরকার সরাসরি দেবে ১৫০০০! ১ লাখ কোটির নয়া প্রকল্প ঘোষণা মোদীর…

মোদী এদিন বলেন, এই দীপাবলিতে আমি আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের আয়োজন করছি। দেশের নাগরিকেরা এই দীপাবলিতে একটি বড় উপহার পাবেন… আমরা আনতে চলেছি নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার। এর ফলে সারা দেশে করের বোঝা কমে যাবে। এটি হবে দীপাবলির আগাম উপহার। প্রধানমন্ত্রী জানান, আট বছর আগে সরকার বড় ধরনের সংস্কার করেছিল, যা ছিল একাধিক কর ও স্থানীয় শুল্ক একীভূত করে আনা জিএসটি ব্যবস্থা। এর ফলে সারা দেশে করের বোঝা কমানো ও কর প্রদানের প্রক্রিয়া সহজীকরণ সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জিএসটি নিয়ে বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা। এই দীপাবলিতে, আমি ডাবল দীপাবলি উপহার দিচ্ছি। দেশবাসী বড় উপহার পেতে চলেছে। এখন সময় জিএসটি হার পর্যালোচনা করা। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। সাধারণ মানুষের করের বোঝা কমানো হবে। জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে। কমবে জিনিসপত্রের দাম।”

অন্যদিকে, বাজেটের ঘোষণা অনুযায়ী বিকশিত ভারত প্রকল্প কার্যকর করার ঘোষণা করলেন তিনি। এই প্রকল্প অনুযায়ী, বেসরকারি ক্ষেত্রে প্রথমবার চাকরি করতে যাওয়া তরুণদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

আরও পড়ুন, PM Modi Independence Day: ‘রক্ত এবং জল পাশাপাশি বইতে পারে না’, পরমাণু শক্তি নিয়ে পাকিস্তানে ব্ল্যাকমেইলের জবাব মোদীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply