জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাধীনতার দিবসের সকালেই ভয়ংকর বিস্ফোরণ কর্ণাটকের বেঙ্গালুরুতে। সারা দেশ যখন স্বাধীনতা উদযাপনে ব্য়স্ত, ঠিক তখনই কেঁপে ওঠে উইলসনের গার্ডেন এলাকার চিনাইয়ানাপাল্ল্যা। এই বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত এক শিশু এবং আহত আরও ৯। কী থেকে এই বিস্ফোরণ? বেঙ্গালুরুর চিনাইয়ানাপাল্ল্যাতে এই দুর্ঘটনাটি ঘটেছে একটি গ্যাস সিলিন্ডার ব্লাস্টের কারণে।
জানা যায়, সেন্ট্রাল বেঙ্গালুরুর উইলসন গার্ডেন এলাকায় আজ সকালে একটি সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ বছর বয়সী এক শিশুর এবং আরও ৯ জন আহত হয়েছেন। চিন্নায়ানপাল্যা এলাকা ঘনবসতিপূর্ণ, যেখানে বাড়িগুলো একে অপরের সঙ্গে লাগোয়া, সেখানে বিস্ফোরণের ফলে প্রায় ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিসের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলছে।
পুলিসের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ এলাকার একটি ছোট বাড়িতে বিস্ফোরণটি হয়। ৩ মিনিটের মধ্যেই সকাল ৮টা ২৩ মিনিট নাগাদ পুলিস এবং ৮টা ২৫ মিনিট নাগাদ দমকল বাহিনীকে এই ঘটনার খবর জানানো হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২টি ইঞ্জিন। সিলিন্ডার লিকের কারণেই বিস্ফোরণটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। বেঙ্গালুরু পুলিস কমিশনার সীমন্ত কুমার সিং ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “বিস্ফোরণে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে ৯ জন ভর্তি আছেন এবং ১টি শিশু মারা গেছে।”
আরও পড়ুন- Arijit Singh: যত কাণ্ড শান্তিনিকেতনে! অরিজিতের নামে থানায় দায়ের অভিযোগ, যুক্ত দেহরক্ষীও…
বিস্ফোরণের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তদন্তের পরই সবটা বোঝা যাবে।” বেঙ্গালুরু পুলিসের ডেপুটি কমিশনার সারা ফাতিমাও ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিস কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন যে যে ভাড়া বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে, সেখানে তিন সদস্যের একটি পরিবার থাকত। সকালে পরিবারের কর্তা কাজে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু তার স্ত্রী ও শিশুটি বিস্ফোরণে আহত হয়। তিনি আরও বলেন, মৃতের খবর এসেছে পাশের একটি বাড়ি থেকে।
শুক্রবার বিকেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, “মোবারক নামের একটি ছেলে মারা গেছে। ৯ জন আহত হওয়ার খবরও রয়েছে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।” তিনি নিহত পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন। পাশাপাশি, আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলেও তিনি জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

