Search The Query
WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল – stockbangla
  • Home
  • Blog
  • WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)। ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক‍্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। ‘সুপ্রিম’ স্থগিতাদেশের পর জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে আপাতত আর কোনও বাধা থাকল না। আজই প্রকাশিত হচ্ছে জয়েন্টের ফল (WBJEE Result 2025)। আজ বিকেলের দিকে মেধাতালিকা প্রকাশ হবে।

কীভাবে দেখবেন রেজাল্ট?

অফিসিয়াল ওয়েবসাইট: www.wbjeeb.in- এ গিয়ে রেজাল্ট দেখা যাবে। হোমপেজে “WBJEE 2025 Result” লিংকে ক্লিক করুন। লগইন করুন আবেদন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে। স্ক্রিনে দেখা যাবে র‍্যাংক কার্ড। র‍্যাংক কার্ডে বিষয়ভিত্তিক স্কোর, মোট স্কোর ও মেধাক্রম থাকবে। এই র‍্যাংক কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে ভবিষ্যতে ভর্তির জন্য।

জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। বিচারপতি কৌশিক চন্দের সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলেই ফলপ্রকাশ সংক্রান্ত জট কেটে গেল। ফলপ্রকাশে আর কোনও বাধা থাকল না। মূল মামলার শুনানি হবে আগামী সোমবার। তার সঙ্গেই সব ওবিসি সংক্রান্ত মামলা যুক্ত করতে বলেন প্রধান বিচারপতি বিআর গাভাই। ওবিসি জটেই কলেজে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা শেষ হলেও কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি।

প্রসঙ্গত, গত ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশের দিন স্থির হয়েছিল। কিন্তু OBC সংক্রান্ত জটিলতার কারণে সেদিন জয়েন্টের ফলপ্রকাশ করা যায়নি। নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ। ২০১১-র আগের ওবিসি সংরক্ষণের নীতির উপরে ভিত্তি করে জয়েন্টের ফলপ্রকাশ করতে হবে। নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ১৫ দিনের মধ্যে বোর্ডকে নির্দেশ কার্যকর করতে বলা হয়। বিচারপতি চন্দের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

আরও পড়ুন, SSC Case: পরীক্ষায় কারা বসতে পারবেন? কাদের অনুমতি নেই? SSC মামলায় কড়া ‘সুপ্রিম’ রায়…

আরও পড়ুন, Jalpaiguri Incident: বিবাহিত হয়েও ২ বছর ধরে…পলিটেকনিকের ছাত্রীর রহস্যমৃ*ত্যুতে নাটকীয় মোড়! প্রেমিকের পালটা দাবি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

Woman fights off Crocodile: পাঁচের কোলের সন্তানকে বাঁচাতে মরণপণ মায়ের, হিংস্র ধারাল দাঁতে আটকেও কুমিরকে হারিয়ে জয়ী!

UP Incident: কুমিরের সঙ্গে যুদ্ধ করে সন্তান ও স্বামীকে বাঁচিয়ে আনলেন দুই মহি‍‍লা। ঘটনা দু’টি উত্তরপ্রদেশের বাহরাইচের ঢাকিয়া…

ByByvivekbolpur Aug 21, 2025

Leave a Reply