Search The Query
হায়না পাকিস্তানকে মুহতোড় জবাব, লাহোরের আকাশে ভারতের ড্রোন – stockbangla
  • Home
  • Blog
  • হায়না পাকিস্তানকে মুহতোড় জবাব, লাহোরের আকাশে ভারতের ড্রোন

হায়না পাকিস্তানকে মুহতোড় জবাব, লাহোরের আকাশে ভারতের ড্রোন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে পাকিস্তানের (Pakistan) বিমান হামলার পর, এখন ভারতও প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করেছে। ভারত লাহোর (Lahore) এবং শিয়ালকোটে বিমান হামলা চালিয়েছে, ড্রোন হামলা হয়েছে ইসলামাবাদ, করাচিতেও। বৃহস্পতিবার রাতেই পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের অনেক এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণ করেছিল। ভারত পাকিস্তানের বিমান হামলা বানচাল করে দিয়েছে। তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আরনিয়ায় আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল এবং বায়ুসেনা গুলি করে নামায় পাকিস্তানের f16। উধমপুরে ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি পাকিস্তানি ড্রোন আটক করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

আরও পড়ুন- India Pakistan War: হায়নার মতো হানাদার পাকিস্তানের গর্ব চূর্ণ, ভারত গুঁড়িয়ে দিল F16 যুদ্ধবিমান…

অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার রাতে জম্মু, পাঠানকোট, বারামুলা, উধমপুর, জয়সলমীর, বিকানেরে হামলা চালায় পাকিস্তান।  জম্মু ও পাঞ্জাবের একাধিক স্থানে ইসলামাবাদের হামলার পর ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের এফ-১৬ বিমান নামিয়ে আনে। উধমপুরে ড্রোন হামলাও ব্যর্থ করেছে সেনাবাহিনী এবং আখনুরেও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।এদিন পাকিস্তান একইসঙ্গে বিমানবন্দর সহ জম্মুর বেশ কয়েকটি স্থানে আক্রমণ করেছে। 

বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে জম্মুতে রকেটও ছোড়া হয়েছে।একটি ড্রোন জম্মু সিভিল বিমানবন্দরে আঘাত হানে, যার ফলে যুদ্ধবিমানগুলি পাল্টা আক্রমণ চালাতে বাধ্য হয়। ভারত তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যা সফলভাবে আগত রকেটগুলিকে প্রতিহত করে। জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরনিয়া এবং কাছাকাছি এলাকায় এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়।

আরও পড়ুন- Operation sindoor India Pakistan War Live: পাঠানকোট এয়ারবেসে হামলার চেষ্টায় পাকিস্তান, জম্মুতে ব্ল্যাকআউট, বাজছে সাইরেন!

জম্মুর পাশাপাশি জয়সলমীরেও আঘাত হানল দুর্বৃত্ত পাকিস্তান। তবে পাকিস্তানের ৭০টি ড্রোন আক্রমণ করলেও বুক চিতিয়ে লড়ল ভারতের বীর বায়ুসেনা! মান্ত এলাকা, রাজস্থান জম্মু কাশ্মীরে পাকিস্তানের আক্রমণের পরে ভারত উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল। তবে পাক মিসাইলকে কোনও ক্ষতি করতে দেয়নি ভারতীয় সেনা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম বীর বিক্রমে বুক চিতিয়ে লড়ছে। পাক আক্রমণের পরে ব্ল্যাক আউট চলছে জয়সলমীরে। একই অবস্থা বিকানের, যোধপুরেও। জম্মুতে অন্ধকার, বলা হচ্ছে কমপ্লিট ব্ল্যাকআউট। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে সেখানে। বম্বিং হচ্ছে। শেলিং  হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply