Search The Query
Fact Check on Indian Pilot captured in Pakistan: ভেঙে পড়েছে যুদ্ধবিমান, বায়ুসেনার মহিলা পাইলট ক্যাপটেন অভিনন্দনের মতোই বন্দি পাকিস্তানে! সত্যিই? – stockbangla
  • Home
  • Blog
  • Fact Check on Indian Pilot captured in Pakistan: ভেঙে পড়েছে যুদ্ধবিমান, বায়ুসেনার মহিলা পাইলট ক্যাপটেন অভিনন্দনের মতোই বন্দি পাকিস্তানে! সত্যিই?

Fact Check on Indian Pilot captured in Pakistan: ভেঙে পড়েছে যুদ্ধবিমান, বায়ুসেনার মহিলা পাইলট ক্যাপটেন অভিনন্দনের মতোই বন্দি পাকিস্তানে! সত্যিই?

Operation Sindoor: 

FACT CHECK: পাকিস্তানে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলট আটক? 

যুদ্ধ মুহূর্তে এই খবর সাংঘাতিক ভাইরাল এখন। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে। একের পর এক মিথ্যে দাবিও করে আসছে তারা।

এর আগে উরি আক্রমণের সময় উইং কম্যান্ডার অভিনন্দন (Wing Commander Avinandan) পাকিস্তানের হাতে আটক হয়েছিলেন। তাকে পাকিস্তানের হাত থেকে ছাড়ানোর জন্য বহু কূটনৈতিক ছক কষতে হয়েছিল ভারতকে। এমন খবরও বাইরে এসেছিল যে, পাকিস্তান, উইং কম্যান্ডার অভিনন্দনের গায়ে মাইক্রো চিপ  ঢুকিয়ে দিয়েছিল পাকিস্তান সেনা (Pak Sena), যাতে পরবর্তী সময় ভারতের কূটনৈতিক কৌশল শত্রুদেশ জানতে পারে। 

আরও পড়ুন: Bangladesh Andolon 2025: ইউনূসের বাংলাদেশে ফের বদলের হাওয়া, প্রবল ছাত্র আন্দোলেন ফের স্তব্দ শাহবাগ…

শনিবার সকালে এম আদানি নামে এক এক্স হোল্ডার দাবি করেন, ‘অভিনন্দন বর্তমানের মতো আরও এক ভারতীয় বায়ু সেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানি সিং (Shivani Singh) পাক সেনার হাতে বন্দি হয়েছেন। যুদ্ধবিমান থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার সময়ই তিনি পাক সেনার হাতে বন্দি হয়েছেন,’ সেই পোস্ট নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে সেই খবর যে ভুয়ো তা স্পষ্ট করে দিল পিআইবি (PIB)। 

আরও পড়ুন: India Pakistan War: নরকের কীট! পররাষ্ট্রমন্ত্রীর ছক, মাদ্রাসার পড়ুয়াদের বোমা-গুলির মুখে দাঁড় করাবে পাকিস্তান…

কিন্তু কেন্দ্রীয় সরকার পাকিস্তানের দাবি খণ্ডন করেছে। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ফ্যাক্ট চেক (Fact Check) করে অনবরত সত্যি খবর সামনে আনছে।

এর আগে এমনই একটি ভাইরাল ছবিকে উদাহরণ হিসেবে দেখানো হয়। সেখানে দাবি করা হয়, পাকিস্তান সেনা বাহাওয়ালপুরে একটি ভারতীয় রাফালে জেট গুলি করে নামিয়েছে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক করে জানায়, ছবিটি আসলে ২০২১ সালে পাঞ্জাবের মোগায় একটি মিগ-২১ ভেঙে পড়ার সময়ের ছবি।

আরেকটি ভুয়ো ভিডিওতে দাবি করা হয়, চোরা পোস্টে ভারতীয় সেনা সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করেছে। পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার এই ভুয়ো দাবি সমর্থনও করেন। কিন্তু এর কোনও প্রমাণ নেই। 

শনিবার সরকার বলেছেন যে, ভারতীয় মহিলা বিমান পাইলট পাকিস্তানে আটক হয়েছেন সে খবর সম্পুর্ণ ভুয়ো। পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে মিথ্যা দাবি করা হয়েছিল যে স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাকিস্তানের হাতে আটক।

 

পাকিস্তান বিমান বাহিনী শ্রীনগরের বায়ুসেনা ঘাঁটি আক্রমণ করেছে বলেও একটি ভিডিও ছড়ানো হয়, যা আসলে ছিল ২০২৪ সালের শুরুতে খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রদায়িক হিংসার ভিডিও। একইভাবে, বারমারে ২০২৪ সালের একটি মিগ-২৯ দুর্ঘটনার ছবিও শেয়ার করে ভারতের ক্ষয়ক্ষতির ভুয়ো প্রচার চালানো হয়।

উল্লেখ্য, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরের পর দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিকে আগেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। পাশাপাশি ভুয়ো খবর ও দেশবিরোধী প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply