Search The Query
China on India-Pakistan Tension: পহেলগাঁও হামলা নিন্দনীয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে NSA ডোভালকে বার্তা চিনের… – stockbangla
  • Home
  • Blog
  • China on India-Pakistan Tension: পহেলগাঁও হামলা নিন্দনীয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে NSA ডোভালকে বার্তা চিনের…

China on India-Pakistan Tension: পহেলগাঁও হামলা নিন্দনীয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে NSA ডোভালকে বার্তা চিনের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার চিনের (China) বিদেশমন্ত্রীমন্ত্রী ওয়াং ই ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টাকে সমর্থন করেছেন, একই সাথে উভয় পক্ষকে শান্ত ও সংযম থাকার পরামর্শ দিয়েছেন। চিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া অনুসারে, পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও তাঁর ফোনালাপে ওয়াং আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে চীনের “গঠনমূলক ভূমিকা” পালনের ইচ্ছা প্রকাশ করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে কথোপকথনের কথাও বিবৃতিতে প্রকাশ করেছে চিনের বিদেশমন্ত্রক।

আরও পড়ুন- Balochistan vs Pakistan: ‘কেউ কলমা পড়তে বলে হিন্দুদের খুন করতে পারে না…’, বিদ্রোহী বালোচনেত্রীর ওপেন চ্যালেঞ্জ পাকিস্তানকে!

‘ভারত যুদ্ধ চায় না’, ডোভাল

চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অজিত ডোভাল বলেছেন যে পহেলগাঁও সন্ত্রাসহবাদীদের হামলায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে এবং ভারতকে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ নিতে হবেই। যুদ্ধ ভারতের পছন্দ নয় এবং কোনও পক্ষের স্বার্থেই নয়। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং যত তাড়াতাড়ি সম্ভব আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য উন্মুখ থাকবে।”

পহেলগাঁওয়ের জঙ্গিহানার তীব্র প্রতিবাদ চিনের

ওয়াং ই বলেছেন, ‘চিন পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার নিন্দা করে এবং সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির। এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা কষ্টসাধ্য কিন্তু তা লালন করা উচিত। ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাকে দূরে সরানো যায় না এবং উভয়ই চিনের প্রতিবেশী। চিন আপনার এই বক্তব্যের প্রশংসা করে যে যুদ্ধ ভারতের পছন্দ নয়, এবং আন্তরিকভাবে আশা করে যে ভারত ও পাকিস্তান শান্ত ও সংযত থাকবে, সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং পরিস্থিতির অবনতি যদি না হয়, সেদিকে নজর দেবে। চিন ভারত ও পাকিস্তানকে স্থায়ী যুদ্ধবিরতির পরামর্শ দিতে চায়। এটি ভারত ও পাকিস্তানের মৌলিক স্বার্থে এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্যও ভালো’। 

আরও পড়ুন- Bangladesh Ban Awami League: আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন! বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার দল…

সংঘর্ষবিরতি

শনিবার সন্ধে ছটা নাগাদ কেন্দ্রের তরফে ঘোষণা করা হয় পকিস্তানের সঙ্গে কথা হয়েছে। দুদেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। ওই ঘোষণার ঘণ্টা তিনেক না কাটতে কাটতেই তাল কাটল। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করেন এ কী ধরনের সংঘর্ষবিরতি! বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে শ্রীনগরে। ওই ট্যুইটের কিছুক্ষণ পরেই ফের একটি ট্যুইট করে ওমর আবদুল্লা লেখেন, এটা কোনও সংঘর্ষবিরতি নয়। শ্রীনগরে এয়ার ডিফেন্স ইউনিট সক্রিয় হল। এরপরই খবর আসতে থাকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গোলাগুলির খবর আসতে থাকে। গুজরাটের কচ্চে ড্রোনের দেখা মেলে। লুধিয়ানা, অমৃতসর আতঙ্ক ছড়ায়। এনিয়ে এবার মুখ খুললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

শনিবার রাত এগারোটা নাগাদ এক বিবৃতিতে মিশ্রি বলেন, গত কয়েক ঘণ্টায় পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করছে। কয়েক ঘণ্টা আগেই দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশেনর মধ্যে একটা সমঝোতা হয়। তার পরের এই ঘটনা সংঘর্ষবিরতি-র লঙ্ঘন। আমাদের বাহিনী এর উপযুক্ত জবাব দিচ্ছে। পাকিস্তানের কাছে আমাদের বক্তব্য এই সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয়টি তারা দেখুক। পরিস্থিতির গুরুত্ব বোঝার চেষ্টা করুক। পরিস্থিতির উপরে নজর রাখছে সেনাবাহিনী। সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও ঘটনায় কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে সেনাকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply