Search The Query
ভারতীয় সেনা| Pakistan Sophisticated weapons destroyed by India Air Defense system says Air Marshal A K Bharti – stockbangla
  • Home
  • Blog
  • ভারতীয় সেনা| Pakistan Sophisticated weapons destroyed by India Air Defense system says Air Marshal A K Bharti

ভারতীয় সেনা| Pakistan Sophisticated weapons destroyed by India Air Defense system says Air Marshal A K Bharti

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের লম্বাচওড়া কথাই সার। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে দুরমুশ হয়েছে পাক আক্রমণ। ছবি, ভিডিয়ো দেখিয়ে সাংবাদিক সম্মেলনে তার ব্যাখ্যা করলেন ডিজি এয়ার অপারেশন এয়ার মার্শাল এ কে ভারতী। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন কীভাবে চিন ও তুরস্কের অস্ত্র ভোঁতা হয়ে গিয়েছে।

এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, গতকাল ৩ বাহিনী কীভাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছিল সেই ব্যাপারে বলা হয়েছিল। আমাদের লড়াইটা জঙ্গিদের বিরুদ্ধে। পাক সেনার বিরুদ্ধে নয়। তবে দুঃখের বিষয় হল পাকসেনা এর সঙ্গে  নিজেদের জড়িয়ে নিয়েছে এবং আমাদের পাল্টা জবাব দিতে বাধ্য করেছে। গত ৭ মে আমরা কেবল জঙ্গি ঠিকানাতেই হামলা করেছিলাম। কিন্তু পাকস্তানি সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে। এর জন্য ওদের যে ক্ষতি হয়েছে তার দায় ওদেরই। ওদের হামলার সামনে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পাহাড়ের মতো দাঁড়িয়েছিল।

পাক সেনার অনেক চেষ্টার মধ্যেও ভারত চেষ্টা করেছে কীভাবে সবয়েচেয়ে কম ক্ষতি হয়। দেশের মানুষের অনেক কিছুই বলার রয়েছে। আমাদের বিশাল এয়ার ডিফেন্স সিস্টেম বিশাল কাজ করেছে। পাশাপাশি পয়েন্ট ডিফেন্স সিস্টেম, লো লেভেল এয়ার ডিফেন্স গান, সোল্ডার ফায়ারড ম্যান প্যাড, শর্ট রেঞ্জ গান, লং রেঞ্জ মিসাইল আমাদের কাজে এসেছে। পাকিস্তান যে ড্রোন ও আন ম্যানড ভেহিকেলস পাঠিয়েছে তা আমাদের নিজেদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা ভেস্তে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনার কমান্ড সবটাই দেখাশোনা করেছে। এর পাশাপাশি আমাদের পুরনো অস্ত্রগুলোও ভালো কাজ করেছে।

আরও পড়ুন –‘ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে’, সাফ জানিয়ে দিলেন নমো

আরও পড়ুন-‘পুলওয়ামার ঘাতক-সহ অপারেশন সিঁদুরে খতম ১০০ জঙ্গি, নিহত ৪০ পাক সেনাও’

ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের সীমানা প্রহরার জন্য বিশাল কাজ করেছে। উল্লেখ করা মতো বিষয় হল গত এক দশক ধরে সরকারের আর্থিক সহায়তায় ভারতের অস্ত্রভান্ডার ভরে উঠেছে। পর্দায় বেশকিছু মিসাইলের ধ্বংসাবশেষ দেখিয়ে এয়ার মার্শাল ভারতী বলেন, এইসব হল চিনের তৈরি পিএল ১৫ মিসাইল। এগুলো আমাদের কাছে রয়েছে। এইসব মিসাইল আমাদের সীমানায় লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারেনি। বেশকিছু লং রেঞ্জ রকেটের ভগ্নাংশও আমাদের হাতে রয়েছে। এইসব মিসাইলকে গুলি করে নামানো হয়েছে। এগুলিও তুরস্কের কাছ থেকে পাকিস্তান পেয়েছিল। এগুলি হল ইহা সিস্টেম। এসব নামিয়েছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম।

ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের যেসব জায়গাকে টার্গেট করেছিল তার কিছু ভিডিয়ো আমাদের কাছে রয়েছে। নূর খান এয়ারবেসে আঘাতের ছবি আপনারা দেখুন। রহিম ইয়ার খান এয়ারবেসে হানায় সেখানকার রানওয়েতে বিশাল গর্ত হয়ে যায়। আমরা বোঝানোর চেষ্টা করছি ওদের ফাইটার, ড্রোন সামাল দিতে কীভাবে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply