Search The Query
Jama Masjid on Operation Sindoor: মোদী আঙ্কল, আপনাকে ধন্যবাদ! প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জামা মসজিদের ইমামের নাতির… – stockbangla
  • Home
  • Blog
  • Jama Masjid on Operation Sindoor: মোদী আঙ্কল, আপনাকে ধন্যবাদ! প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জামা মসজিদের ইমামের নাতির…

Jama Masjid on Operation Sindoor: মোদী আঙ্কল, আপনাকে ধন্যবাদ! প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জামা মসজিদের ইমামের নাতির…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের ড্রোন-মিসাইল হামলার জবাব হিসেবে লাহোর, শিয়ালকোট,গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডিতে পাক সেনাঘাঁটিতে আঘাত হেনেছে। সবমিলিয়ে এখন হাঁটুগেড়ে বসেছে পাকিস্তান। দেশে কেন্দ্রের কড়া অবস্থানের জয়জয়কার। এরকম এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর প্রসংশায় পঞ্চমুখ হল দিল্লির জামা মসজিদ।

সোমবার দিল্লির জামা মসজিদের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদীকে হিরো বলে উল্লেখ করেছে জামা মসজিদের শাহি ইমামের নাতি। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে একটি ভিডিয়ো শেয়ার করেছে শাহি ইমামের নাতি সৈয়দ আরিব বুখারি। জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়েছে।

সৈয়দ আরিব বুখারি হল শাহি ইমামের পরিবারের ১৫তম পুরুষ। তার ওই ভিডিয়ো মন কেড়েছে নেট দুনিয়ার। দেশের এই বিপদের সময়ে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ করেছেন তার উচ্ছ্বসিত প্রসংশা করেছে কিশোর আরিব।

ওই ভিডিয়ো বার্তায় লেখা হয়েছে, মাননীয় মোদী আঙ্কেল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনি কড়া পদক্ষেপ করেছেন। আপনি তা কাজে করে দেখিয়েছেন। আপনি আমাদের হিরো। এতদিন খুবই উদ্বিগ্ন ছিলাম, আতঙ্কিতও ছিলাম। কিন্তু এখন খুব স্বস্তি বোধ করছি। এবার আমি ফের পড়াশোনায় মন দিতে পারব। কেন্দ্র সরকার ও আমাদের জওয়ানদের ধন্যবাদ। জয়হিন্দ।

আরও পড়ুন-‘ওখান থেকে গুলি চললে, এখান থেকে গোলা চলবে’, সাফ জানিয়ে দিলেন নমো

আরও পড়ুন-জঙ্গিদের পাশেই ছিল পাকসেনা! ওদের আধুনিক অস্ত্র মাটিতে গড়াগড়ি খেয়েছে, ক্ষয়ক্ষতির দায় পাকিস্তানের: ভারতীয় সেনা

ইনস্টগ্রামের ওই ভিডিয়োয় মন ছুঁয়ে যাওয়ার মত একটি ক্যাপশন দিয়েছে আরিব। সেখানে লেখা হয়েছে, ‘আতঙ্কিত ছিলাম। এখন নিরাপদ বোধ করছি। মোদী আঙ্কেল ও আমাদের জওয়ানদের ধন্যবাদ। জয় হিন্দ।’

আরিবের বয়স মাত্র ৭ বছর। এই বয়সেই তার ওই বার্তা গোটা দেশের মানুষকে এক ঐক্যের বার্তা দিয়েছে। মন ছুঁয়ে গিয়েছে কোটি কোটি মানুষের। দেশের এক ঐতিহাসিক মসজিদ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তা সরকারের উপরে দেশের পরবর্তী প্রজন্মের বিশ্বাসকে তুলে ধরেছে।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর একের পর সাংবাদিক বৈঠকে সেনা আধিকারিকরা বুঝিয়ে দিয়েছেন , কীভাবে পাকিস্তানের জঙ্গিদের শিক্ষা দেওয়া হয়েছে। তবে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ভারতের লক্ষ্য ছিল সেদেশের জঙ্গিরাই। কোনও পাক সেনা বা সাধারণ মানুষ নয়। তবে পাক সেনা জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল। পাকিস্তানের যে ক্ষতি হয়েছে তার দায় একমাত্র পাকিস্তান সরকারেরই।

অন্যদিকে, আজ রাত আটটায় জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে তিনি কী বলেন সেটাই এখন দেখার।    

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply