Search The Query
Abhishek Banerjee: অভিষেক দলনেতা হওয়ার পরই চাঙ্গা তৃণমূল! দূরত্ব মুছে কাছে এল কংগ্রেস, মিলে সুর মেরা তুমহারা … – stockbangla
  • Home
  • Blog
  • Abhishek Banerjee: অভিষেক দলনেতা হওয়ার পরই চাঙ্গা তৃণমূল! দূরত্ব মুছে কাছে এল কংগ্রেস, মিলে সুর মেরা তুমহারা …

Abhishek Banerjee: অভিষেক দলনেতা হওয়ার পরই চাঙ্গা তৃণমূল! দূরত্ব মুছে কাছে এল কংগ্রেস, মিলে সুর মেরা তুমহারা …

প্রবীর চক্রবর্তী:  অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সংসদীয় দলের নেতা হওয়ার পর থেকেই সংসদে তৃণমূল কংগ্রেস আরও বেশি সরব। শুধু তৃণমূলই নয়, অন্যান্য বিরোধী দলগুলোও সরব হয়েছে। SIR ও বাংলা ভাষা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই সরব ছিল, কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হওয়ার পর এই ইস্যুতে সংসদে আরও ঝাঁঝ বাড়াবে তৃণমূল।

তবে লক্ষণীয় বিষয় হলো, আজ বাংলা ভাষা নিয়ে সংসদের উভয় কক্ষেই কংগ্রেস ও তৃণমূল যৌথভাবে ‘অ্যাডজার্নমেন্ট মোশন’ জমা দিয়েছে। এই ইস্যুতে ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও একই সুরে কথা বলছে।

এই ইস্যু সামনে আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এত দুর্বল সরকার ভারতবর্ষের মানুষ দেখেনি। মজবুত সরকার নয়, মজবুর সরকার। ডোনাল্ড ট্রাম্পের কাছে সরকার মজবুর হয়ে গেছে। বিজেপির বড় নেতাদের মার্জিন কমে গেছে। তাই এরা এখন SIR  করছে। টাকা দিচ্ছে না, এবার ভোটাধিকার কেড়ে নেবে। কারণ মানুষ ভোট দিলে তো এরা জিতবে না। দুই কোটি ভোটার বাদ দেওয়া তো দূর অস্ত, দুজনের নাম বাংলায় বাদ দিয়ে দেখাক বুঝিয়ে দেব কত ধানে কত চাল’।

দলনেতা হওয়ার পর এই প্রথম দিল্লি এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়… ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’- আজ সংসদের বাইরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচিতেও দেখা গেল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলোকে ‘সাইলেন্ট ইনভিজিবল রিগিং’-এর পোস্টার নিয়ে সরব হতে।

এর আগে বেশ কিছু বিষয় নিয়ে সংসদে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মতানৈক্য দেখা গিয়েছিল। রাজনৈতিক মহলের ধারণা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হওয়ার পর সেই মতানৈক্য কেটে যাবে।

আরও পড়ুন:  Supreme Court on Mumbai Alimony Case: প্লিজ ভিক্ষা করবেন না! আপনি শিক্ষিত, চাকরি করে খান… স্ত্রীর ১২ কোটি টাকার খোরপোশ খারিজ সুপ্রিম কোর্টের…

আরও পড়ুন:  SIR: তালিকায় আচমকা কেন বাদ ৬৫ লক্ষ ভোটারের নাম? নির্বাচন কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের …

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply