Search The Query
Ahmedabad Plane Crash: ‘খুব শিগগিরই দেখা হবে’,জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে টিকিট রিশিডিউল করে অভিশপ্ত উড়ানে, চিরবিচ্ছেদ… – stockbangla
  • Home
  • Blog
  • Ahmedabad Plane Crash: ‘খুব শিগগিরই দেখা হবে’,জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে টিকিট রিশিডিউল করে অভিশপ্ত উড়ানে, চিরবিচ্ছেদ…

Ahmedabad Plane Crash: ‘খুব শিগগিরই দেখা হবে’,জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে টিকিট রিশিডিউল করে অভিশপ্ত উড়ানে, চিরবিচ্ছেদ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরিয়ারের কারণে বিয়ের পর থেকে দীর্ঘ ৪ বছর ধরে দুজন দু’দেশে আলাদা রয়েছেন। তাই ঠিক করেছিলেন এবার জন্মদিনেই লন্ডন উড়ে গিয়ে স্বামী রব্বিকে সারপ্রাইজ দেবেন। তাই লন্ডন যাওয়ার টিকিট কাটেন হরপ্রীত কৌর হোরা (Harpreet Kaur Hora)। তবে প্রথমেই তিনি এই অভিশপ্ত AI 171-এ টিকিট কাটেননি। নিয়তি তাঁকে টেনে আনে (Ahmedabad Plane Crash) এই অভিশপ্ত বোয়িং 787-8 ড্রিমলাইনারে (Boeing 787-8Dreamliner)। 

হরপ্রীত প্রথমে টিকিট কেটেছিলেন ১৯ জুন। কিন্তু স্বামী রব্বির জন্মদিন ১৬ জুন। তাই স্বামীর সঙ্গেই যখন দেখা করতে যাবেন, তখন জন্মদিন মিস করবেন? সেটা করা যাবে না! তাই হরপ্রীত ঠিক করেন, স্বামীকে না জানিয়েই টিকিট বদল করে আগের ফ্লাইটে যাবেন তিনি। জন্মদিনে সারপ্রাইজ দেবেন স্বামী রব্বিকে। সেই ভেবেই ১৯ জুনের ফ্লাইটের টিকিট রিশিডিউল করে ১২ জুনের এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারে টিকিট কাটেন তিনি। 22E সিটের যাত্রী ছিলেন তিনি। কিন্তু লন্ডন গিয়ে স্বামী রব্বিকে জন্মদিনে আর সারপ্রাইজ দেওয়া হল না হরপ্রীতের। অভিশপ্ত AI 171-র হতভাগ্য ২৪১ জন যাত্রীর (Air India crash) মধ্যে একজন হয়ে গিয়েছেন হরপ্রীত। 

শুধু ফ্লাইট রিশিডিউল করে দুর্ঘটনাগ্রস্ত বিমানে ওঠাই নয়, ভাগ্য যেন হরপ্রীতকে বেঙ্গালুরু থেকে টেনে আনে আমদাবাদে। হতভাগ্য হরপ্রীত থাকতেন বেঙ্গালুরুতে। আইটিতে কাজ করতেন তিনি। আমদাবাদ এসেছিলেন অসুস্থ বাবাকে দেখতে। বাবাকে দেখে আমদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে উঠেছিলেন তিনি। বিয়ের পর থেকে ৪ বছর ধরে আলাদা থাকলেও হরপ্রীত-রব্বি নিয়মিত ভিডিয়ো কলে কথা বলতেন। দু’জনেই দুজনকে বলতেন, এই আলাদা থাকা অল্প কয়েকদিনের জন্য। খুব শিগগিরই তাঁদের দেখা হবে। কিন্তু এক অভিশপ্ত উড়ানে সব শেষ। রব্বির সঙ্গে চিরবিচ্ছেদ হরপ্রীতের… সারপ্রাইজ দিতে চেয়েছিলেন হরপ্রীত। দুর্ঘটনার আকস্মিকতায় দুই পরিবার এখন শোকবিহ্বল, হতভম্ব, স্তব্ধ।

আরও পড়ুন, Ahmedabad plane crash: স্ত্রীর শেষ ইচ্ছে রাখতে ভারতে, অভিশপ্ত AI 171-র যাত্রী, আর ফেরা হল না সন্তানদের কাছে…

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: ‘মেয়ের শরীরের একটা টুকরো যদি পেতাম, শেষ কাজটা…’ বুকফাটা কান্না বাবার, হাহাকারে মিলে গেল ‘দুই’ মণিপুর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply