Search The Query
Ahmedabad Plane Crash: ‘চারদিকে পোড়া দেহের স্তূপ, উঠে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে আসি…’, দুর্ঘটনার মুহূর্তের বর্ণনায় রমেশ – stockbangla
  • Home
  • Blog
  • Ahmedabad Plane Crash: ‘চারদিকে পোড়া দেহের স্তূপ, উঠে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে আসি…’, দুর্ঘটনার মুহূর্তের বর্ণনায় রমেশ

Ahmedabad Plane Crash: ‘চারদিকে পোড়া দেহের স্তূপ, উঠে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়ে আসি…’, দুর্ঘটনার মুহূর্তের বর্ণনায় রমেশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিশপ্ত বিমানের (Ahmedabad Plane Crash) একমাত্র জীবিত ব্যক্তি বছর ৪০-এর বিশ্বাসকুমার রমেশ (Mr. Vishwash Kumar Ramesh)। অহমদাবাদ সিভিল হাসপাতালে এই মূহুর্তে সে চিকিত্‍সাধীন। ২৪২ জন সওয়ারির মধ্যে একমাত্র তিনিই প্রাণে বেঁচেছেন, কথায় আছে, রাখে হরি মারে কে! ঠিক এই প্রবাদ বাক্যই যেন সত্যি হয়েছে রমেশের জন্য। কীভাবে বাঁচলেন তিনি? হেঁটে অ্যাম্বুল্যান্সে উঠেছেন, জানিয়েছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা। 

আরও পড়ুন, Air India crash: অভিশপ্ত উড়ানের শেষ ৫০ সেকেন্ড! কী ঘটেছে… মিলল ড্রিমলাইনারের ব্ল্যাক বক্স…

ব্রিটিশ নাগরিক রমেশ বিমানের বাম দিকে জরুরি দরজার পাশে ১১এ আসনে বসেছিলেন। তিনি জানান, উড়ানের কিছুক্ষণ পরেই বিমানটি ভেঙে যায় এবং তার আসনটি ছিটকে বেরিয়ে আসে। রমেশ বলেন, ‘না, আমি ঝাঁপ মারিনি। বিমান ওড়ার মাত্র ৩০ সেকেন্ড পর একটা প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছিলাম। তার পরেই বিমানটি ভেঙে পড়ে। সব কিছু খুব দ্রুত ঘটে গিয়েছিল।’ 

হাড়হিম সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিশ্বাসকুমার জানান, ‘যখন আমি উঠে দাঁড়ালাম, তখন আমার চারপাশে শুধু লাশ আর লাশ। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলাম। চারপাশে বিমানের টুকরো। তখনই কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে আসে।’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুকে চোট পেয়েছেন বিশ্বাসকুমার। তবে এর মধ্যেও ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০ বছর ধরে লন্ডনে থাকেন রমেশ। তাঁর স্ত্রী এবং সন্তানও সেখানেই থাকেন। পরিবারের সঙ্গে দেখা করতে কয়েক দিনের জন্য ভারতে এসেছিলেন। এই অভিশপ্ত ফ্লাইটে তাঁর ভাই অজয়​কুমার রমেশের সঙ্গে ব্রিটেনে ফিরে যাচ্ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ২৩০ জন যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: মাত্র ১০ মিনিটের দেরি! অভিশপ্ত বিমানে মৃত্যু থেকে বাঁচলেন প্রবাসী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply