Search The Query
Ajit Doval: বিশ্বমঞ্চে ‘দাবাং’ দোভাল! ‘জাস্ট একটা ছবি দেখান তো! যে পাকিস্তানের হামলায় ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে…’ – stockbangla
  • Home
  • Blog
  • Ajit Doval: বিশ্বমঞ্চে ‘দাবাং’ দোভাল! ‘জাস্ট একটা ছবি দেখান তো! যে পাকিস্তানের হামলায় ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে…’

Ajit Doval: বিশ্বমঞ্চে ‘দাবাং’ দোভাল! ‘জাস্ট একটা ছবি দেখান তো! যে পাকিস্তানের হামলায় ভারতের ক্ষয়ক্ষতি হয়েছে…’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিন্ধু নিয়ে এবার বিদেশি সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (Ajit Doval)। অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানি হামলায় ভারতের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। জল্পনা ফুঁৎকারে উড়িয়ে তিনি বলেন, ‘একটা ছবি দেখান। অন্যদিকে পাকিস্তানের ১৩টি বিমানঘাঁটি ধ্বংসের ছবি আপনারা সকলে দেখেছেন।’ 

আরও পড়ুন, Nimisha Priya: এক নয়, ইয়েমেনে ৩ বার মৃ*ত্যুদণ্ড ভারতীয় নার্সের! নিমিশা প্রিয়ার স্বপ্নই তাঁকে ঠেলে দেয় চরম পরিণতির দিকে…

আইআইটি মাদ্রাজের ৬২তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অজিত ডোভাল অপারেশন সিন্দুর নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের স্বার্থ নিয়ে রিপোর্ট লেখার ক্ষেত্রে বিদেশি সংবাদমাধ্যমগুলোর ‘পক্ষপাতিত্ব’ রয়েছে। বিদেশি সংবাদমাধ্যমগুলো বলেছে ‘পাকিস্তান এটা করেছে, ওটা করেছে’, কিন্তু যে ছবি প্রকাশিত হয়েছে, সেগুলোতে দেখা যাচ্ছে শুধুমাত্র ভারতীয় বায়ুসেনার হামলায় পাকিস্তানের ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। 

তিনি আরও জানান, ‘বিদেশি সংবাদমাধ্যম বলেছে পাকিস্তান এটা করেছে, ওটা করেছে। আমাকে একটাও ছবি দেখান, যা ভারতের ক্ষতি, এমনকি একটাও কাচের প্যানেল ভেঙে যাওয়ার প্রমাণ দেখায়। তারা এসব লিখেছে। তবে ছবিগুলোতে শুধু পাকিস্তানের ১৩ বিমান ঘাঁটি দেখানো হয়েছে, ১০ মে এর আগে এবং পরে, সেটা সর্গোধা, রহিম ইয়াড় খান, চকমালা হোক বা অন্য কোনও স্থান।’

সপাটে ডোভাল বলেছেন, ‘প্রযুক্তি এবং যুদ্ধের মধ্যে সম্পর্ক সর্বদা গুরুত্বপূর্ণ। আমরা অপারেশন সিঁদুর নিয়ে গর্বিত। আমরা গর্বিত যে আমরা এই অপারেশনের সময় দেশীয় প্রযুক্তি ব্যবহার করেছি। আমরা সীমান্তের ওপারে ৯টি পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে সীমান্ত এলাকায় একটিও ঘাঁটি ছিল না। আমাদের সমস্ত টার্গেট সঠিক ছিল। আমরা কেবল সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছি।’

অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছিল সেনা। যেখানে জানানো হয়েছিল কীভাবে এই সংঘাতে পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, তুরস্কের মতো দেশ। সেনা জানায়, গত ৫ বছরে পাকিস্তান তার অস্ত্রের ৭০ থেকে ৮০ শতাংশ চিন থেকে আমদানি করেছে। অপারেশন সিঁদুরের সময় চিন পাকিস্তানকে ঠিক কতটা সমর্থন যুগিয়েছিল তার বিশদ তথ্য পাওয়া বেশ কঠিন। 

আরও পড়ুন, Radhika Yadav Murder: মাসে ১৭ লাখ কামাই রাধিকার বাবার! মেয়েকে খু*নের কারণ নিয়ে মোড় ঘোরানো দাবি দীপক ঘনিষ্ঠের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply