Search The Query
Beating Retreat ceremony: ‘নো হ্যান্ডশেক’, খুলবে না গেটও! পাকিস্তানকে ‘বয়কট’ করেই চালু হচ্ছে বিটিং দ্য রিট্রিট… – stockbangla
  • Home
  • Blog
  • Beating Retreat ceremony: ‘নো হ্যান্ডশেক’, খুলবে না গেটও! পাকিস্তানকে ‘বয়কট’ করেই চালু হচ্ছে বিটিং দ্য রিট্রিট…

Beating Retreat ceremony: ‘নো হ্যান্ডশেক’, খুলবে না গেটও! পাকিস্তানকে ‘বয়কট’ করেই চালু হচ্ছে বিটিং দ্য রিট্রিট…

পিয়ালি মিত্র: পহেলগাঁও ঘটনার পর আটারি-ওয়াঘা সীমান্তে (Attari-Wagah border) বন্ধ হয়েছিল বিটিং রিট্রিট। পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হয়েছে। মঙ্গলবার থেকে পুনরায় বিটিং রিট্রিট শুরু হতে চলেছে। সন্ধ্যা ৬ টায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আপাতত এদিন সংবাদমাধ্যমকে সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জন্য খোলা থাকছে বুধবার থেকেই।

আরও পড়ুন, Supreme Court on Refugee: ভারত কোনও ধর্মশালা নয়, যে চাইবে এসে আশ্রয় নেবে!, শরণার্থী ইস্যুতে কড়া সুপ্রিম কোর্ট

বিটিং রিট্রিট চালু হলেও পাকিস্তানের সঙ্গে করমর্দন নয়। অর্থাৎ খোলা হবে না গেট। পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সঙ্গে মুখোমুখি হবেও না বিএসএফ। হাত মেলানো সম্পূর্ণ বন্ধ। বিএসএফ সূত্রের খবর, এমনকি যে যে প্রক্রিয়ায় সীমান্তে এই ধরনের রিট্রিটের আয়োজন করা হয়, সেগুলো শুধু ভারতের সীমান্তের দিকেই করা হবে। পাকিস্তান রেঞ্জারস বাহিনীর সঙ্গে কোনও রকম বিনোদন নয়। 

শুধু আটারি – ওয়াঘা সীমান্ত নয়, একইসঙ্গে পাঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালা-সহ পাঞ্জাব ফ্রন্টেয়ার অন্তর্গত সব সীমান্তেও মঙ্গলবার থেকে রিট্রিট শুরু হতে চলেছে। তবে তা রেঞ্জার্সদের সঙ্গে হাত না মিলিয়ে। গেট বন্ধ করেই।

এদিকে, আগামীকাল থেকে কৃষকদের জন্য কাঁটাতারের গেট খুলে দেওয়া হবে। পাঞ্জাব সরকারের মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল সোমবার আজনালা সীমান্ত ফাঁড়ি শাহপুরে পৌঁছে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় সীমান্তে মোতায়েন থাকা বিএসএফ অফিসার এবং জওয়ানদের সঙ্গে দেখা করেন।

ধালিওয়াল জওয়ানদের মিষ্টি এবং ফলের ঝুড়ি উপহার দিয়ে রাজ্যের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে আমরা আমাদের জওয়ানদের জন্য গর্বিত এবং ভবিষ্যতে যখনই তাদের আমাদের প্রয়োজন হবে, পাঞ্জাব সরকার এবং কৃষকরা সর্বদা তাদের পাশে থাকবে।

আরও পড়ুন, Abhishek Banerjee: ‘এখনই চাইলে ১ ঘণ্টায় চারটে নাম দেব, কে যাবে ওরা ঠিক করবে কেন?’, পাঠান-বিতর্কে অভিষেক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply