Search The Query
Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভোগদখলের পালা… অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধর্ষণ! ভয়ংকর… – stockbangla
  • Home
  • Blog
  • Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভোগদখলের পালা… অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধর্ষণ! ভয়ংকর…

Bihar Shocker: চলন্ত অ্যাম্বুলেন্সেই চলল শরীরের ভোগদখলের পালা… অজ্ঞান-অসুস্থ পরীক্ষার্থীকে গণধর্ষণ! ভয়ংকর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোমগার্ডের পরীক্ষা চলছিল। সেই পরীক্ষাতেই দৌড় প্রতিযোগিতার সময় অজ্ঞান হয়ে যান এক পরীক্ষার্থী। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেই অ্যাম্বুলেন্সেই যেন তাঁর জন্য ‘অপেক্ষা’ করছিল আরও ভয়ংকর অভিজ্ঞতা। চলন্ত অ্যাম্বুলেন্সের মধ্যেই অজ্ঞান ওই পরীক্ষার্থীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে বিহারে। এই ঘটনায় গণধর্ষণের অভিযোগে ওই অ্যাম্বুলেন্স চালক ও টেকনিশিয়ানকে গ্রেফতার করেছে পুলিস। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। বিহারের বোধগয়া থানা এলাকার বিএমপি-৩ প্যারেড গ্রাউন্ডে চলছিল হোমগার্ড নিয়োগের পরীক্ষা। সেখানেই দৌড় প্রতিযোগিতার সময় অজ্ঞান হয়ে যান নির্যাতিতা পরীক্ষার্থী। এরপর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গণধর্ষণের ঘটনাটি ঘটে।

তারপর মহিলা পরীক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়। এমনটাই জানিয়েছে পুলিস। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে SIT। বোধগয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিস সুপার দ্রুত চার্জশিট দাখিল ও সুবিচারের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন, Odisha Forest Officer house Raid: গুপ্তধনের সন্ধান! বাড়িতেই নগদ দেড় কোটি! থরে থরে সাজানো সোনার কয়েন-বিস্কুট! সরকারি রেঞ্জারের আকাশছোঁয়া সম্পত্তি…

আরও পড়ুন, Assam Engineer: সরকারি অফিসে ঊর্ধ্বতনের হেনস্থা! মিথ্যে বিল মেটাতে চাপ! তরুণী ইঞ্জিনিয়ার নিলেন চরম পদক্ষেপ… মর্মান্তিক পরিণতি

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply