Search The Query
Bypoll Result 2025: দেশের ৫ আসনের উপনির্বাচনে বিপুল জয় আপের, কালীগঞ্জ তৃণমূলের, কোথায় দাঁড়িয়ে বিজেপি? – stockbangla
  • Home
  • Blog
  • Bypoll Result 2025: দেশের ৫ আসনের উপনির্বাচনে বিপুল জয় আপের, কালীগঞ্জ তৃণমূলের, কোথায় দাঁড়িয়ে বিজেপি?

Bypoll Result 2025: দেশের ৫ আসনের উপনির্বাচনে বিপুল জয় আপের, কালীগঞ্জ তৃণমূলের, কোথায় দাঁড়িয়ে বিজেপি?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের ৪ রাজ্যের ৫ বিধানসভার উপ নির্বাচনে নজর কাড়তে পারল না বিজেপি। কালীগঞ্জে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে, গোটাদেশের ৫ আসনের মধ্যে মাত্র একটি তুলে নিতে পেরেছে গেরুয়া শিবির।

উপ নির্বাচনে ভোট নেওয়া হয়েছিল গুজরাতের বিসবদার ও কাদি, পঞ্জাবের লুধিয়ানা ওয়েস্ট, কেরালার নিলামবুর, পশ্চিমবঙ্গের কালীগঞ্জ আসনে। এই ভোটে চমকে দেওয়ার মতো ফল করেছে আম আদমি পার্টি। তাদের দখলে গিয়েছে ২টি আসন। অন্যদিকে, কংগ্রেস সমর্থিত ইউডিএফ, তৃণমূল কংগ্রেস ও বিজেপি একটি করে আসন পেয়েছে। বাংলায় প্রেস্টিজ ফাইটে কালীগঞ্জ আসনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি লড়াই করেছিলেন তাঁরা বাবা নাসিরউদ্দিন আহমেদের ছেড়ে যাওয়া আসনে। বাবার থেকেও বেশি ভোট পেয়েছেন আলিফা।

গুজরাতের বিসাবদার আসনে জয়ী হয়েছেন আম আদমি পার্টির প্রার্থী গোপাল ইটালিয়া। তিনি জিতেছেন ১৭,৫৫৪ ভোটে। আম আদমি পার্টির প্রদেশ সভাপতি ও পরিচিতি পাতিদার নেতা গোপাল হারিয়েছেন বিজেপির কীর্তি প্যাটেলকে। ওই আসনে আপ বিধায়ক ভূপেন্দ্র ভানিয়া দল ছেড়ে বিজেপি যোগ দিয়েছিলেন। ওই আসনে লড়াই করেই বড় জয় পেলেন গোপাল।

পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে জয়ী হয়েছেন আপ প্রার্থী সঞ্জীব অরোরা। তিনি জিতেছেন ১০,৬৩৭ ভোটে। ওই আসনে বিধায়ক গুরপ্রীত বাস্সি গোগীর মৃত্যু হয়। ওই আসনেই জয়ী হয়ে দলকে  শক্তি যোগালেন গুরপ্রীত। এবার উপ নির্বাচনে আপকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি রাজনৈতিক মহলে। কিন্তু আপ দেখিয়ে দিল পঞ্জাব তো বটেই, গুজরাতের মতো রাজ্যেও তারা বেঁচে রয়েছে। 

কেরালার নিলামবুর আসনে জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিত ইউডিএফ প্রার্থী আরয়াদান মহম্মদ। এই আসনে এবার লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। ভোট পড়েছিল ৭৫.২৭ শতাংশ। এই আসনটি ওয়েনাড় লোকসভা আসনের মধ্যে পড়ে। ফলে এই আসনের লড়াই কংগ্রেসের কাছে ছিল এক প্রেস্টিজ ফাইট। ২০২৬ সালেই বিধানসভা ভোট হচ্ছে কেরালায়। তার আগে বামেদের এই হারকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ন-স্নানযাত্রার পরে গোপন কুঠুরিতে ১8 দিন কী আশ্চর্য ঘটনা ঘটে, জানেন? ছদ্মবেশে জগন্নাথ তখন…

আরও পড়ুন-ছাব্বিশের আগে অক্সিজেন পেল শাসক, কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলেরই…

গুজারাতের মেহসনা জেলার কাদি আসনে শক্তিশালী ছিল বিজেপি। তারা এবার আসনটি ধরে রাখতে পেরেছে। তবে বিসবদার আসনে হার বিজেপির কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। গোট দেশে ৫ উপ নির্বাচনেই প্রার্থী দিয়েছিল বিজেপি। তার মধ্য়ে একটি আসনেই জয়ী হয়েছে গেরুয়া শিবির। গোটা দেশেই ইন্ডিয়া ব্লকের আওতায় থাকা দলগুলির কাছে ধাক্কা খেয়েছে বিজেপি।

কালীগঞ্জ আসনে বিজেপি প্রার্থী আশিষ ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি বিজেপি প্রার্থীকে হারিয়েছেন ৪৯৭৫৫ ভোটে। ওই জয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, সমাজের সব শ্রেণির মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। এর জন্য তাদের কৃতজ্ঞতা জানাই। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply