জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল মামকুটাথিলের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন যে, কংগ্রেস বিধায়ক তাকে ধর্ষণ করতে চেয়েছিলেন। এবং জঘন্য কাজটি তিনি বেঙ্গালুরু বা হায়দরাবাদে করতে চেয়েছিলেন।
কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ এই প্রথম নয়। এর আগে মালয়ালম অভিনেত্রী রিনি জর্জ অভিযোগ করেন যে, রাহুল তাঁকে একাধিকবার অশালীন মেসেজ পাঠিয়েছেন এবং হোটেলে দেখা করতে বলেন। তিনি এই আচরণের বিরুদ্ধে দলকে জানাবেন বলে সতর্ক করলেও, রাহুল তার আচরণ বন্ধ করেননি বলে অভিযোগ।
এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই আর এক ভুক্তভোগী রূপান্তকামী মহিলা অবন্তিকা কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে নক্কারজনক অভিযোগ তোলেন। তিনি বলেন, হুল তাকে মেসেজে জানান যে তিনি তাকে “ধর্ষণ করতে চান” এবং বেঙ্গালুরু বা হায়দরাবাদে গিয়ে তা করার কথা বলেন।
ভুক্তভোগী মহিলা দাবি করেন, নির্বাচনকালে একটি টিভি বিতর্কে তাদের দেখা হয়েছিল, তারপর রাহুল সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেন। প্রথমে বন্ধুত্বপূর্ণ মনে হলেও পরে পরিস্থিতি অশোভন হয়ে ওঠে বলে তিনি জানান।
টিভি সাক্ষাৎকারে অবন্তিকা বলেন, রাহুল প্রথমে মেসেঞ্জারে তার ফোন নম্বর চান, পরে টেলিগ্রামে যোগাযোগ করেন, যেখানে মেসেজ পড়ার পর অদৃশ্য হয়ে যায়। এই অভিযোগের প্রেক্ষিতে রাহুল মামকুটথিল ইয়ুথ কংগ্রেসের কেরালা শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

