Search The Query
Delhi Shocker: কদিন পরই বিয়ে, জন্মদিনের আনন্দ উদযাপনই ডেকে আনল মৃত্যুকে… চরম মর্মান্তিক পরিণতি যুবকের! – stockbangla
  • Home
  • Blog
  • Delhi Shocker: কদিন পরই বিয়ে, জন্মদিনের আনন্দ উদযাপনই ডেকে আনল মৃত্যুকে… চরম মর্মান্তিক পরিণতি যুবকের!

Delhi Shocker: কদিন পরই বিয়ে, জন্মদিনের আনন্দ উদযাপনই ডেকে আনল মৃত্যুকে… চরম মর্মান্তিক পরিণতি যুবকের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জন্মদিনই হল মৃত্যুদিন! জন্মদিনের আনন্দ উদযাপনই ডেকে আনল মৃত্যুকে। ছুরির কোপের পর কোপে রক্তাক্ত শরীর, লুটিয়ে পড়ল রাস্তায়। রাস্তার সামান্য ঝগড়ায় জন্মদিনেই চরম মর্মান্তিক পরিণতি যুবকের। মৃতের নাম বিকাশ। চরম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজধানীর বুকে। দিল্লির রাস্তায়।

ফরিদাবাদের বাসিন্দা বিকাশের কদিন পরই ছিল বিয়ে। তার বুধবার জন্মদিনের রাতে দিল্লির গাজিপুরে রোড বন্ধুদের সঙ্গে জন্মদিন পালন করতে বেরিয়েছিলেন। সেইসময় পেপার মার্কেট এলাকায় একটি মদের দোকানের কাছে ঘটনাটি ঘটে। বিকাশ ও তাঁর বন্ধু সুমিত যখন গাড়ির ভিতরে ছিলেন,ঠিক তখনই বাইক নিয়ে এক যুবক তাঁদের গাড়ির পাশ দিয়ে চলে যায়।

গাড়িতে ধাক্কা লাগে। এই নিয়ে বিকাশ যখন বাইক আরোহীকে ‘চার্জ’ করেন, তখনই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, এরপর বাইক আরোহী ফোন করে তাঁর বন্ধুদের ঘটনাস্থলে ডেকে পাঠান। বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করে। কমপক্ষে ৬ জন মিলে বিকাশের উপর আক্রমণ করে। বিকাশ ও সুমিতকে রড দিয়ে মারধর করে। এরপর অভিযুক্তরা ছুরি নিয়ে তাঁদের উপর হামলা করে। বার বার ছুরিকাঘাতের জেরে রাস্তাতেই লুটিয়ে পড়েন রক্তাক্ত বিকাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশের। ওদিকে পালিয়ে যায় অভিযুক্তরা।

সন্তানহারা মায়ের কান্না

আর সুমিতকে গুরুতর জখম অবস্থায় দ্রুত লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সেখান থেকে তারপর তাঁকে বেসরকারি হাসপাতালে রেফার করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সন্তানহারা বিকাশের মা কাঁদতে কাঁদতে জানান, “দুই বন্ধু নয়ডার একটি বেসরকারি বিমা কোম্পানিতে কাজ করত। নয়ডার একটি পিজিতে থাকত। সকালে কাজে বেরিয়ে যেত। বলেছিল, বন্ধুদের সঙ্গে রাত কাটাবে, সকালে বাড়ি ফিরে আসবে। কদিন পরই বিয়ে ছিল ছেলেটার।” 

আরও পড়ুন, Malegaon blast verdict: র*ক্ত-র*ক্ত-র*ক্ত আর লা*শ! রমজান মাসে নবরাত্রির আগেই ভয়ংকর ‘RDX’ বিস্ফোরণ! দেশে প্রথম ‘হিন্দু উগ্রপন্থীদের’ সন্ত্রাসী হামলা…

আরও পড়ুন, Malegaon blast verdict: ‘আমার গোটা জীবন নষ্ট, বেঁচে আছি সাধ্বী বলে…’ খালাস পেতেই গর্জে উঠলেন ‘হিন্দু সন্ত্রাসের মুখ’ প্রজ্ঞা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply