Search The Query
Earthquake in Delhi: ৩৬ ঘণ্টার ব্যবধানে ফের কাঁপল দিল্লির মাটি! আতঙ্কে রাস্তায় শহর… – stockbangla
  • Home
  • Blog
  • Earthquake in Delhi: ৩৬ ঘণ্টার ব্যবধানে ফের কাঁপল দিল্লির মাটি! আতঙ্কে রাস্তায় শহর…

Earthquake in Delhi: ৩৬ ঘণ্টার ব্যবধানে ফের কাঁপল দিল্লির মাটি! আতঙ্কে রাস্তায় শহর…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কেঁপে উঠল দিল্লি এনসিআর। ৩৬ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের ভূমিকম্প দিল্লি ও সংলগ্ন অঞ্চলে।  ভূমিকম্পের উত্‍সস্থল হরিয়ানার ঝজ্জর। রিখটার স্কেলে ভূমিকম্পের মান ৩.৭। সন্ধে ৭.৫০ মিনিটে আচমকাই কেঁপে ওঠে হরিয়ানা, তারই প্রভাব পড়ে বৃষ্টিভেজা রাজধানীতেও। আতঙ্কে বাড়ি অফিস থেকে বেরিয়ে আসেন সকলেই। 

আরও পড়ুন- Asha Bhosle: গোপনেই শেষকৃত্য? প্রয়াত আশা ভোঁসলে? খবর ছড়াতেই মুখ খুললেন ছেলে…

গতকাল তথা বৃহস্পতিবার সকালেই কেঁপে উঠেছিল হরিয়ানার ঝজ্জরই। কম্পনের মাত্রা রিখটের স্কেলে ৪.৪। ঝজ্জরের ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয়। সকাল ৯টা ৪ মিনিট নাগাদ কম্পনে কেঁপে ওঠে নয়ডা, গুরুগ্রাম, উত্তরপ্রদেশের শামলি ও মেরঠের মতো এলাকা। কম্পন টের পাওয়া যায় ২০০ কিলোমিটার এলাকাজুড়ে। হরিয়ানায় কম্পন টের পাওয়া যায় গুরুগ্রাম, রোহতক, দাদরি, বাহাদুরগড়ে। ভূমিকম্প টের পেয়েই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করতে থাকেন মানুষজন। শোরগোল ওঠে নেটপাড়ায়। কম্পনের পরপরই বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এনডিআরএফ। সেখানে বলা হয়, আতঙ্কের কোনও কারণ নেই। বলা হয় ঘর থেকে বাইরে বেরিয়ে এসে ফাঁকা জায়গায় আশ্রয় নিন। সেই একই পরিস্থিতি তৈরি হল শুক্রবারে। 

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে ভূমিকম্প দিল্লিতে নতুন কিছু নয়। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘাতের কারণে হিমালয় অঞ্চলের এই অংশ ভূমিকম্পপ্রবন।  দিল্লির অবস্থান সিসমিক জোন ৪-এ। ফলে এই এলাকায় ভূমিকম্পের সম্ভানা অত্যান্ত বেশি। পাশাপাশি দিল্লির বেশ কয়েকটি ফল্টলাইনের কাছ অবস্থিত। তাই এই অঞ্চল ভূমিকম্পপ্বন। ১৭২০ সালে থেকে দিল্লি ও সন্নিহিত অঞ্চল ৫.৫ মাত্রার বেশি অন্তত ৫টি ভূমিকম্প সহ্য় করেছে। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এমনটাই জানিয়েছে দিল্লি পুলিস।

আরও পড়ুন- Kitty Party Fraud: সবিতার সাট্টাবাজি! টাকা জমালেই ডবল পাবে, কিটি পার্টির বন্ধুদের ৩০ কোটি হাওয়া…

মঙ্গলবার সকাল ৯টা ২২ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে অসমের একাংশ। দুলে ওঠে অসমের কার্বি আলংয়ের মাটি। কম্পন টের পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষজন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।কম্পনের উত্‍স ছিল মাটির ২৫ কিলোমিটার গভীর। এর আগে গত সোমবার কেঁপে ওঠে আন্দামান সাগর। কম্পনের উত্সস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। আন্দামানে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলের ৪.৫। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply