Search The Query
Elderly Couple at old-age home: বাড়িতে ঠাঁই নেই, ছেলে রেখে যায় বৃদ্ধাশ্রমে! একসঙ্গে ঝুলে নিজেদের শেষ করলেন বৃদ্ধ বাবা-মা… – stockbangla
  • Home
  • Blog
  • Elderly Couple at old-age home: বাড়িতে ঠাঁই নেই, ছেলে রেখে যায় বৃদ্ধাশ্রমে! একসঙ্গে ঝুলে নিজেদের শেষ করলেন বৃদ্ধ বাবা-মা…

Elderly Couple at old-age home: বাড়িতে ঠাঁই নেই, ছেলে রেখে যায় বৃদ্ধাশ্রমে! একসঙ্গে ঝুলে নিজেদের শেষ করলেন বৃদ্ধ বাবা-মা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার”
সত্যিই ছেলে মস্ত অফিসার| একটা কোম্পানির ডিরেকটর| কিন্তু ছেলের সেই মস্ত ফ্ল্যাট, মস্ত অ্যাপার্টমেন্টে জায়গা হয়নি অশিতীপর বৃদ্ধ বাবা-মায়ের| তাঁদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে| আর সেই বৃদ্ধাশ্রমেই মিলল বৃদ্ধ বাবা-মায়ের ঝুলন্ত দেহ|

বৃদ্ধাশ্রমে উদ্ধার এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। এক মাস আগেই বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন ছেলে। আর এক মাস পরই বৃদ্ধাশ্রমে মিলল বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বৃদ্ধাশ্রমের পরিচারক ওই বৃদ্ধ দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বৃদ্ধ দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের তালাঘাট্টাপুরা এলাকার কমলাম্মা রামকৃষ্ণপ্পা বৃদ্ধাশ্রমে।

৮১ বছর বয়সী আর কৃষ্ণমূর্তি ও ৭৪ বছর বয়সী তাঁর স্ত্রী কে রাধা মূলত তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। দম্পতির ছেলে কে বিজয় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ডিরেকটর। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে দোদ্দাকাল্লাসান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন। ১৮ মে কে বিজয় বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে যান। এরপর মঙ্গলবার সকাল একজন পরিচারক তাদের চা দিতে গেলে ওই বৃদ্ধ দম্পতিকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। 

বারবার ধাক্কা দেওয়ার পরেও কোনও উত্তর না পাওয়ায় ওই বৃদ্ধাশ্রম ঘরের ভেন্টিলেটরের ভিতর দিয়ে উঁকি মারেন। তাতেই ওই বৃদ্ধ দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি অ্যালার্ম বাজান। খবর পেয়ে তালাঘাট্টাপুরার পুলিস বৃদ্ধাশ্রমে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বা তাঁদের মোবাইল ফোনেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিস।

ওদিকে ছেলে কে বিজয় পুলিসকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল। তাঁর স্ত্রীর তৈরি খাবার নিয়েও বাবা-মায়ের অভিযোগ ছিল। ছেলে জানিয়েছেন, ওই দম্পতি আগে ২০২১ সালে ব্যাতারায়ণপুরার একটি বৃদ্ধাশ্রমে ছিলেন। কিন্তু ২০২৩ সালে বাড়ি ফিরে আসেন। কিন্তু সমস্যা, অশান্তি চলতেই থাকে। শেষে তাঁদের তালাঘাট্টাপুরার বৃদ্ধাশ্রমে এনে রাখা হয়।

আরও পড়ুন, PUBG Addict Woman Threatens Husband 55 Tukde: প্রেম একটাই, সেটা PUBG! স্বামীকে ‘৫৫ টুকরো’… দেড় বছরের ছেলেকেও তরুণী…

আরও পড়ুন, Ranchi Tiger Enters House: বাচ্চাকে ফলো করে রাঁচিতে বাড়িতে বাঘ! লাফ মেরে ঢুকল জানলা দিয়ে, তারপর… Watch Video

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply