জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এদিন লালকেল্লা থেকে দেশব্যাপী করের বোঝা কমবে (GST reforms) বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি জানান, নতুন প্রজন্মের জন্য GST সংস্কার হবে। কমবে করের বোঝা, জিনিসপত্রের দাম। ৭৯-তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে এদিন দিপাবলীতে ‘ডাবল’ উপহারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানন, দিওয়ালিতে বড় উপহার পাবেন। কর ব্যবস্থাকে সরল করা হয়েছে, জিএসটি আনা হয়েছে। ৮ বছর বাদে আবার রিভিউ করা হচ্ছে।
মোদী এদিন বলেন, এই দীপাবলিতে আমি আপনাদের জন্য দ্বিগুণ আনন্দের আয়োজন করছি। দেশের নাগরিকেরা এই দীপাবলিতে একটি বড় উপহার পাবেন… আমরা আনতে চলেছি নেক্সট-জেনারেশন জিএসটি সংস্কার। এর ফলে সারা দেশে করের বোঝা কমে যাবে। এটি হবে দীপাবলির আগাম উপহার। প্রধানমন্ত্রী জানান, আট বছর আগে সরকার বড় ধরনের সংস্কার করেছিল, যা ছিল একাধিক কর ও স্থানীয় শুল্ক একীভূত করে আনা জিএসটি ব্যবস্থা। এর ফলে সারা দেশে করের বোঝা কমানো ও কর প্রদানের প্রক্রিয়া সহজীকরণ সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জিএসটি নিয়ে বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী এদিন বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা। এই দীপাবলিতে, আমি ডাবল দীপাবলি উপহার দিচ্ছি। দেশবাসী বড় উপহার পেতে চলেছে। এখন সময় জিএসটি হার পর্যালোচনা করা। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। সাধারণ মানুষের করের বোঝা কমানো হবে। জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে। কমবে জিনিসপত্রের দাম।”
অন্যদিকে, বাজেটের ঘোষণা অনুযায়ী বিকশিত ভারত প্রকল্প কার্যকর করার ঘোষণা করলেন তিনি। এই প্রকল্প অনুযায়ী, বেসরকারি ক্ষেত্রে প্রথমবার চাকরি করতে যাওয়া তরুণদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

