Search The Query
Harirampur Civic Volunteer death case: এত নৃশংস! প্রেমিককে সঙ্গে নিয়ে সিভিক ভলান্টিয়ার স্বামীকে টাঙিয়ে দিল খু*নি বউ… – stockbangla
  • Home
  • Blog
  • Harirampur Civic Volunteer death case: এত নৃশংস! প্রেমিককে সঙ্গে নিয়ে সিভিক ভলান্টিয়ার স্বামীকে টাঙিয়ে দিল খু*নি বউ…

Harirampur Civic Volunteer death case: এত নৃশংস! প্রেমিককে সঙ্গে নিয়ে সিভিক ভলান্টিয়ার স্বামীকে টাঙিয়ে দিল খু*নি বউ…

শ্রীকান্ত ঠাকুর:  হরিরামপুরে সিভিক ভলেন্টিয়ার খুনে চাঞ্চল্য, স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে খুন করে ঝুলিয়ে দেওয়ার  অভিযোগ। প্রায় ছয় মাস আগে হরিরামপুর থানার সিভিক ভলেন্টিয়ার মিনারুল ইসলামের রহস্যজনক মৃত্যু নিয়ে ফের শোরগোল পড়েছে এলাকায়। গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ রাতে ডিউটিতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন মিনারুল। 

পরের দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি ভোরে বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিস। ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট হাসপাতালে।

মিনারুলের বাড়ি পুন্ডলী গ্রাম পঞ্চায়েতের হাজরা পুকুর এলাকায়। মৃত্যুর পর থেকেই পরিবারের অভিযোগ ছিল এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। পরিবারের দাবি অনুযায়ী, মিনারুলের স্ত্রী লাভলী আক্তার বানু (৩৪) এবং আকরামুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা স্বামী জানতে পারায় তাকে পথে থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি রাতে ডিউটির নামে বেরোনোর সময় মিনারুলকে খুন করে লাভলী ও তার প্রেমিক। 

গত ১৯ আগস্ট গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়ে লাভলী আক্তার নাকি স্বীকারও করেন যে, প্রেমিকের সাহায্যেই স্বামীকে খুন করেছেন। এর পরপরই লাভলী ও আকরামুল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি জানাজানি হতেই মৃত যুবকের পরিবার মহকুমা আদালতের দ্বারস্থ হয়। মৃতের ভাই আব্দুল রশিদের অভিযোগ, মূল অভিযুক্তদের পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।

এদিকে, খবর চাউর হতেই লাভলী আক্তার বানু বর্তমানে বাড়িতে থাকলেও তার প্রেমিক আকরামুল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় মহল। তাদের দাবি, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

আরও পড়ুন: Jio & Airtel Minimum Cheapest Recharge Plan: আপনি কি Jio বা Airtel ব্যবহার করেন? বড় ধাক্কা পকেটে! এক লাফে রিচার্জের খরচ বাড়ল…

আরও পড়ুন: Drishyam Style murder in Delhi: আর্টিস্ট বউকে মেরে ‘দৃশ্যম’ স্টাইলে কবর খুঁড়লেন বর! সঙ্গী শাহরুখ খান…হাড়হিম ঘটনা যেন পুরো চিত্রনাট্য…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply