Search The Query
Haryana Shocker: হাড়হিম হরিয়ানা! চলন্ত ট্রেনের কামরাতেই চলল গণধর্ষণ, লাইনে ছুঁড়ে ফেলতেই মৃত্যুর চেয়েও ভয়ংকর নারকীয় যন্ত্রণা নির্যাতিতার… – stockbangla
  • Home
  • Blog
  • Haryana Shocker: হাড়হিম হরিয়ানা! চলন্ত ট্রেনের কামরাতেই চলল গণধর্ষণ, লাইনে ছুঁড়ে ফেলতেই মৃত্যুর চেয়েও ভয়ংকর নারকীয় যন্ত্রণা নির্যাতিতার…

Haryana Shocker: হাড়হিম হরিয়ানা! চলন্ত ট্রেনের কামরাতেই চলল গণধর্ষণ, লাইনে ছুঁড়ে ফেলতেই মৃত্যুর চেয়েও ভয়ংকর নারকীয় যন্ত্রণা নির্যাতিতার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলন্ত ট্রেনের ফাঁকা কামরায় গণধর্ষণ! ৩ জন মিলে গণধর্ষণ করে এক তরুণীকে। নির্যাতনের পর শেষে চলন্ত ট্রেন থেকে রেললাইনের উপর ছুঁড়ে ফেলা হয় নির্যাতিতাকে। যার জেরে পা হারান নির্যাতিতা। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। 

৩৫ বছরের ওই তরুণী ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন। স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ওই তরুণী। তারপর তাঁর আর কোনও খোঁজ ছিল না। শেষে তাঁকে রেললাইনের উপর উদ্ধার করা হয়। ওই তরুণী পুলিসকে জানিয়েছেন, পানিপথ স্টেশনে এক ব্যক্তি তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। ওই ব্যক্তি তাঁকে বলেন যে, তাঁর স্বামী ওই ব্যক্তিকে তাঁর কাছে পাঠিয়েছেন। তিনি তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন।

তিনি তাঁর কথা শুনে ওই ব্যক্তির পিছু নেন। শেষে একটি মালবালী ট্রেনের ফাঁকা কামরায় ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। তার সঙ্গে আরও ২ জন যোগ দেয়। তারাও তাঁকে ধর্ষণ করে। এরপর সোনিপাতের কাছে রেললাইনের উপর তাঁকে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্তরা। যার জেরে তাঁর পা খোওয়া যায়। নির্যাতিতার কান্না শুনে ছুটে আসেন আশপাশের দোকানদার থেকে অন্যান্য মানুষজন। তাঁরাই তাঁকে উদ্ধার করেন। রেল পুলিসকে খবর দেন। 

আরপিএফ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। রেললাইনের সুইচে আটকে যাওয়ায় তাঁর পা কেটে বাদ দেওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। এদিকে ২৬ জুন স্ত্রীর নামে মিসিং ডায়েরি করেন নির্যাতিতার স্বামী। সেই ডায়েরির ভিত্তিতেই ওই তরুণীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। তখনই আরপিএফ-র কাছে নির্যাতিতা তরুণীর সম্পর্কে জানতে পারে পুলিস। ইতিমধ্যেই এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Period Check In School: বাথরুমে পড়ে রক্ত! ছাত্রীদের ডেকে প্যান্ট খুলিয়ে প্রিন্সিপ্যাল দেখলেন পিরিয়ড হয়েছে কিনা…

আরও পড়ুন, Bengaluru Man Arrested: ‘রাস্তার দৃশ্যে’র নামে গোপনে মেয়েদের ‘আপত্তিকর’ ভিডিয়ো তুলে পোস্ট! যুবকের চরম নোংরামো…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply