Search The Query
Hyderabad bound Boeing returns back: বোয়িংয়ে ফের আতঙ্ক! মাঝ-আকাশেই ২ ঘণ্টা চক্কর… শেষে হায়দরাবাদগামী ড্রিমলাইনার… – stockbangla
  • Home
  • Blog
  • Hyderabad bound Boeing returns back: বোয়িংয়ে ফের আতঙ্ক! মাঝ-আকাশেই ২ ঘণ্টা চক্কর… শেষে হায়দরাবাদগামী ড্রিমলাইনার…

Hyderabad bound Boeing returns back: বোয়িংয়ে ফের আতঙ্ক! মাঝ-আকাশেই ২ ঘণ্টা চক্কর… শেষে হায়দরাবাদগামী ড্রিমলাইনার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদ বিমান বিপর্যয়ের পর (Ahmedabad plane crash) ফের বোয়িংয়ে বিপত্তি! এবার হায়দরবাদগামী বোয়িং 787-9 ড্রিমলাইনারে (Boeing 787-9 Dreamliner) বিপত্তি! মাঝ আকাশ থেকেই ফিরতে হল লুফৎনাসা (Lufthansa flight) বোয়িং 787-9 ড্রিমলাইনারকে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে হায়দ্রাবাদ আসছিল বোয়িং 787-9 ড্রিমলাইনারটি। সেইসময়ই আকাশে ২ ঘণ্টা চক্কর কেটে মাঝ-আকাশ থেকেই ফের ফ্রাঙ্কফুর্টে ফিরে যায় উড়ানটি (Hyderabad bound Boeing returns back)।

কেন মাঝ-আকাশ থেকে ফিরতে হল বোয়িং  787-9 ড্রিমলাইনারকে?

টেক অফের পরই বোয়িং ড্রিমলাইনারটিতে বোমাতঙ্ক ছড়ায়। এই পরিস্থিতিতে ভারতে অবতরণের অনুমতি না মেলায় মাঝ ‘রাস্তা’ থেকেই ফের ফ্রাঙ্কফুর্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে দুপুর ২টো বেজে ১৫ মিনিটে বিমানটি উড়েছিল। এরপরই সন্দেহভাজন বোমা হামলার ফোন আসে। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-র সঙ্গে যোগাযোগ করা হলে, ভারতে অবতরণের অনুমতি পায়নি চালক। ফলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বোয়িং ড্রিমলাইনারটিকে। যাত্রীদের বয়ান অনুযায়ী, মাঝ আকাশে বিমানটি U-টার্ন নেওয়ার আগে প্রায় ২ ঘণ্টা চক্কর কাটে। তারপর ফিরে যায় পশ্চিম জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেই। সোমবার সকাল ৬টায় ভারতের হায়দরাবাদে বিমানটির অবতরণ করার কথা ছিল।

ভারতে বোয়িং ড্রিমলাইনারে দুর্ঘটনা, আমদাবাদ বিমান বিপর্যয়

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারতের আমদাবাদের মেঘানিনগরে ভয়াবহ দুর্ঘটনা হয় বোয়িং 787-8 ড্রিমলাইনারে ((Ahmedabad plane crash))। টেক অফের ২ মিনিটের মধ্যেই ২৪২ জন যাত্রী নিয়ে একটি মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171। একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়। ২৪১ জন যাত্রী সহ মোট মৃতের সংখ্যা ইতিমধ্যেই ২৭৫ ছুঁয়েছে। ভারতের উড়ান ইতিহাসে সবচেয়ে বড় বিমান বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে এই দুর্ঘটনাকে (Air India Crash)। এই দুর্ঘটনার পরই বোয়িংয়ের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি নিয়ে সরব হয়েছেন অনেকে। ভারতে বোয়িংয়ের উড়ান নিষিদ্ধ করার পথে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে কেন্দ্র।

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: অপারেশন সিঁদুরের বদলা নিতে AI 171-এ অন্তর্ঘাত? আমদাবাদ বিমান দুর্ঘটনায় উঠছে ভয়ংকর তত্ত্ব… ব্ল্যাক বক্সেই…

আরও পড়ুন, Ahmedabad Plane Crash: ‘খুব শিগগিরই দেখা হবে’,জন্মদিনে স্বামীকে সারপ্রাইজ দিতে টিকিট রিশিডিউল করে অভিশপ্ত উড়ানে, চিরবিচ্ছেদ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply