Search The Query
India-Bangladesh Border: অবৈধভাবে সীমান্ত পেরোলেই তেড়ে যাবে মৌমাছি! বিএসএফের অনবদ্য চিন্তা… – stockbangla
  • Home
  • Blog
  • India-Bangladesh Border: অবৈধভাবে সীমান্ত পেরোলেই তেড়ে যাবে মৌমাছি! বিএসএফের অনবদ্য চিন্তা…

India-Bangladesh Border: অবৈধভাবে সীমান্ত পেরোলেই তেড়ে যাবে মৌমাছি! বিএসএফের অনবদ্য চিন্তা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত–বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান হয়েই চলেছে। দায়ভার গিয়ে পড়ে বিএসএফের (BSF) উপর। তাই দারুণ বুদ্ধি এঁটেছে সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তরক্ষায় দায়িত্বে মৌমাছি (Bees)। 

আরও পড়ুন, Operation Sindoor: পাকিস্তানের আকাশে ধ্বংস ভারতের যুদ্ধবিমান? বড় কথা বলে দিলেন সেনাপ্রধান

বাংলাদেশ সীমান্ত পাহাড়ায় এ বার সেই ব্যবস্থাই করছে বিএসএফ। সেনা জওয়ানদের পাশাপাশি, এ বার ‘প্রশিক্ষিত’ মৌমাছিদের সীমান্ত পাহাড়ায় কাজে লাগানোর কথা ভেবেছে তারা। নদিয়ায় ২২২ কিলোমিটার জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই গোটা এলাকাই এই ব্যবস্থা গড়ে তুলতে চাইছে বিএসএফ।

সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ-বাক্স ঝুলিয়ে রাখা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তারাই এই বাক্স ঝুলিয়ে রেখেছে। এই বিষয়ে বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছে, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে।

বিএসএফের এই প্রকল্পকে বাস্তবায়িত করতে হাত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের’ আওতায় সীমান্তবর্তী এলাকায় মৌমাছি পালন এবং মধুর গুণগত মান পরীক্ষাকে একটি পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছে ভারত সরকার।

এই প্রহরী মৌমাছিরা কী ভাবে এই কাজ করবে? বিএসএফ সূত্রে খবর, সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা। আক্রমণ করবে অনুপ্রবেশকারী কিংবা চোরাচালানকারীদের উপর। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাঁদের ধাওয়া করবে তারা। এমন ভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, Mumbai Shocker: এখনই চাই! সঙ্গমে নারাজ স্ত্রীকে রাগে জ্যান্ত জ্বালাল বর্বর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply