Search The Query
India Pakistan War: আকাশসীমা বন্ধ না করে যাত্রীবাহী বিমানকে ঢাল! পাকিস্তানের সীমাহীন নির্লজ্জতা… – stockbangla
  • Home
  • Blog
  • India Pakistan War: আকাশসীমা বন্ধ না করে যাত্রীবাহী বিমানকে ঢাল! পাকিস্তানের সীমাহীন নির্লজ্জতা…

India Pakistan War: আকাশসীমা বন্ধ না করে যাত্রীবাহী বিমানকে ঢাল! পাকিস্তানের সীমাহীন নির্লজ্জতা…

India Pakistan War Update: যাত্রীবাহী বিমানের জন্য আকাশসীমা (Airspace) বন্ধ করেনি পাকিস্তান (Pakistan)। বরং পাকিস্তান বেসামরিক যাত্রীবাহী বিমানগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করে। ফ্লাইট ডেটার তথ্যপ্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ ভারত সরকারের। শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বিক্রম মিসরি বলেন, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের দিকে ড্রোন হামলা চালায় (India Pakistan War)। সেইসময় পাকিস্তান যাত্রীবাহী বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করেনি বরং বেসামরিক বিমানগুলিকে ভারতের জবাব প্রতিহত করতে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। ফ্লাইট ডেটার প্রাপ্ত তথ্যপ্রমাণ তুলে ধরেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিং।

বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। ভারত সফলভাবে তা নস্যাৎ করে দেয়। শুক্রবার বিদেশমন্ত্রক ও ভারতীয় সেনার যৌথ সংবাদিক সম্মেলনে স্পষ্ট বলা হয়েছে, কাপুরুষের মতো সাধারণ মানুষকে হাতিয়ার করছে পাকিস্তান।  শিখ, খ্রিস্টান ও হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে গুরুদ্বারে, মন্দির, এমনকি স্কুলেও। মিশনারি স্কুলে হেভি শেলিংয়ে প্রাণ গিয়েছে ২ পড়ুয়া।

প্রাথমিক তদন্তে অনুমান, ভারতের আকাশে পাকিস্তানের যে ড্রোনগুলি দেখা গিয়েছে, সেই আধুনিক ও শক্তিশালী ড্রোনগুলি তুরস্কের তৈরি। প্রায়  ৫০টি ড্রোন ডিফেন্স গান দিয়ে গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। আরও প্রায় ২০টি ড্রোন ‘সফট কিল’ প্রযুক্তি ব্যবহার করে নামানো হয়েছে। বিদেশ সচিব আরও বলেন,’পাকিস্তান বিশ্বকে ভুল ব্য়াখ্যা করছে’। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন দাবি ভুয়ো। ভুল তথ্য প্রচার করে ভারতে ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। পাকিস্তান আরও নীচে নেমে গিয়েছে।

আরও পড়ুন, India Pakistan War: পাক ড্রোনে ফিরোজপুরে জখম একই পরিবারের ৩, মহিলা আশঙ্কাজনক! বিস্ফোরণ কাপুরথালায়…

আরও পড়ুন, Operation Sindoor Airport Closed: টার্গেট পাকিস্তানের? আরও বাড়ল বন্ধ বিমানবন্দরের সংখ্যা, ভারতের মোট ৩২ এয়ারপোর্টে জারি নোটাম!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply