Search The Query
India Pakistan War: গাড়িতেই আছড়ে পড়ে পাক শেল, উরিতে মৃত্য়ু মহিলার! সাম্বা সীমান্তে নিকেশ ৭ জঙ্গি – stockbangla
  • Home
  • Blog
  • India Pakistan War: গাড়িতেই আছড়ে পড়ে পাক শেল, উরিতে মৃত্য়ু মহিলার! সাম্বা সীমান্তে নিকেশ ৭ জঙ্গি

India Pakistan War: গাড়িতেই আছড়ে পড়ে পাক শেল, উরিতে মৃত্য়ু মহিলার! সাম্বা সীমান্তে নিকেশ ৭ জঙ্গি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাক যুদ্ধে (India Pakistan War) উরিতে প্রাণ হারিয়েছেন এক মহিলা। মোট আহত ৮। বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের পাকিস্তান হামলা শুরু হতেই বাড়ি ছেড়ে অন্যত্র যাচ্ছিলেন ওই মহিলা। তখন গাড়িতেই আছড়ে পড়ে পাকিস্তানের ছোড়া শেল। গুরুতর জখম হন তিনি। তাঁকে বারমুল্লায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এখনও উরির কাছে রামপুরে চলছে পাকিস্তানের গোলাবর্ষণ।

৭ অনুপ্রবেশকারী নিকেশ!

পাক গোলাবর্ষণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি। আহত বহু সাধারণ নাগরিক। ওদিকে সাম্বার আন্তর্জাতিক সীমানার কাছে বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিএসএফ। সূত্রের খবর, ৭ জন জঙ্গিকে নিকেশ করে দিয়েছে বিএসএফ। ওদিকে স্কুল টার্গেট করে গোলাবর্ষণ করছে পাকিস্তান। এই স্কুলগুলিতেই উত্তর কাশ্মীরের নিয়ন্ত্ররণরেখার কাছাকাছি গ্রামগুলি খালি করে বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছিল। পাকিস্তান নিশানা করছে সাধারণ নাগরিকদের। ভোর ৫টা নাগাদ কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে ফের অনেকগুলি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পাঞ্জাবে ফের সাইরেন! 

যুদ্ধ পরিস্থিতিতে উধমপুরে স্কুল, কলেজ ও সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ওদিকে পাঞ্জাবেও ফের বাজছে সাইরেন। পাঞ্জাবে সমস্ত নাগরিককে ঘরের ভিতর থাকতে নির্দেশ। বাইরে বেরতে মানা। ঘরের আলো বন্ধ রাখতে হবে। জানলায় পর্দা টেনে রাখতে নির্দেশ। জানলা থেকে দূরে থাকতে নির্দেশ। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। ফের সাইরেন বাজছে পাঞ্জাবে। ভারতীয় বাহিনী তাদের ডিউটিতে আছে। জবাব দিতে প্রস্তুত তারা। আমরা শুধু ঘরে থেকে তাদের সাহায্য করে যাব। বার্তা অমৃতসর ডিপিআরও-র। 

আরও পড়ুন, School Closed on India Pakistan War: ভারত-পাক উত্তেজনা চরমে, এই এই রাজ্যে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ…

আরও পড়ুন, Pakistan losing Balochistan control: ‘২ টুকরো হয়ে যাবে পাকিস্তান!’ বলেই দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply