Search The Query
Kerala Bunty aur Babli couple: বাস্তবের বান্টি-বাবলি! কোটি কোটি টাকার লুটে চম্পট দম্পতি… বিরাট অংকের চিটফান্ড দুর্নীতির পর্দাফাঁস… – stockbangla
  • Home
  • Blog
  • Kerala Bunty aur Babli couple: বাস্তবের বান্টি-বাবলি! কোটি কোটি টাকার লুটে চম্পট দম্পতি… বিরাট অংকের চিটফান্ড দুর্নীতির পর্দাফাঁস…

Kerala Bunty aur Babli couple: বাস্তবের বান্টি-বাবলি! কোটি কোটি টাকার লুটে চম্পট দম্পতি… বিরাট অংকের চিটফান্ড দুর্নীতির পর্দাফাঁস…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ যেন ঠিক সিনেমার ‘বান্টি অউর বাবলি’। অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে মানুষের টাকা লুটে নিয়ে চম্পট ‘প্রতারক’ দম্পতি। কেরালার দম্পতি তাঁদের জাল বিছিয়ে ছিলেন বেঙ্গালুরুতে। গত ২৫ বছর ধরে স্বামী-স্ত্রী টমি ও শিনি এই কারবার চালাচ্ছিলেন। বহু মানুষের শেষ পুঁজিটুকুও অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে লুটে নিয়েছেন তাঁরা।

এ অ্যান্ড এ চিটস অ্যান্ডস ফিনান্স
কী ঘটেছে আসলে? ‘এ অ্যান্ড এ চিটস অ্যান্ডস ফিনান্স’ নামে একটি চিটফান্ড সংস্থা চালাতেন অভিযুক্ত দম্পতি। প্রতিশ্রুতি দিতেন তাঁদের সংস্থায় বিনিয়োগে ১৫ থেকে ২০ শতাংশ অতিরিক্ত রিটার্ন মিলবে! বিশাল লাভ পাবেন মানুষ! আরও আরও টাকা… অনেক বেশি রিটার্ন পাওয়ার লোভে বহু মানুষই সারা জীবনের জমানো অর্থ বিনিয়োগ করেছিলেন এখানে।

অনেকে তাঁদের সম্পত্তি বিক্রি করেও সেই টাকা টমি-শিনির সংস্থায় লাগিছিলেন বেশি অংকের লাভ ঘরে তুলতে। প্রথম দিকে সেই রিটার্ন মিলতও। কিন্তু তারপরই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে আসে। হাটে হাঁড়ি ভেঙে যায়। অনেকেই আর বিনিয়োগ করা টাকা ‘ম্যাচিওরড’ হওয়ার পরও কানাকড়িও পাননি। ওদিকে খোঁজ করতে গিয়ে দেখা যায় টমি-শিনিও বেপাত্তা। 

অভিযোগ, বিনিয়োগকারীদের সব টাকা হাতিয়ে নিয়েই পালিয়ে গিয়েছেন অভিযুক্ত দম্পতি। অন্তত ৩০০ জন বিনিয়োগকারীর কয়েক কোটি তাঁরা আত্মসাৎ করেছেন। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত দম্পতির নামে এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত দম্পতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Minimum Balance Banking Rule: ৫ বড় ব্যাংকে আর লাগবে না মিনিমাম ব্যালেন্স! গ্রাহকদের জন্য বড় সুখবর…

আরও পড়ুন, Gold coin vs Gold Jewellery: সোনার গয়না না কয়েন? টাকা খরচ করে কিনবেন যখন, জানুন কী কিনলে আপনি বেশি লাভবান হবেন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply