সমিত সেনগুপ্ত: সময়ের ১০ দিন আগেই বর্ষা ঢুকেছে বাংলায়, ওদিকে বিদেশের মাটিতে মহুয়া মৈত্রর (Mahua Moitra) জীবনে এল বসন্ত। বৃহস্পতিবার আচমকাই এল সুসংবাদ। বার্লিনের প্রাসাদে বিয়ে করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিয়ের ছবি প্রকাশ্যে আসার আগে কাকপক্ষীতেও টের পায়নি বিয়ের খবরের। পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করলেন মহুয়া।
আরও পড়ুন- Hina Khan Marriage: ক্যানসারের অ্যানসার আসলে ভালোবাসা! কলকাতার প্রেমিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে হিনা…
ডেস্টিনেশন ওয়েডিং প্রায়ই শোনা যায় বলিউডে-টলিউডে, তবে রাজনীতির ময়দানে সচরাচর তা দেখা যায় না। মহুয়া বরাবরই ছকভাঙা। এবার বিয়ের ডেস্টিনেশনেও ছক ভাঙলেন সাংসদ।
গত কয়েক বছর ধরে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, এবং তাঁদের ঘনিষ্ঠরা জানত যে এই সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর-কনের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঘনিষ্ঠমহলের দাবি, সবার থেকে আড়ালে একান্তে বিয়ে করার ইচ্ছা থেকেই তাঁরা বেছে নিয়েছেন বার্লিনকে। ৬৫-এর পিনাকী, ৫১-র মহুয়া, দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ।
আরও পড়ুন- Preity Zinta: ফাইনালে লড়েও হার দলের, তো! ৩৪ বছরে ৩৪ জনকে প্রীতি…
মহুয়া পূর্বে মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান অ্যান্ড চেজে চাকরি করতেন এবং সেখানে ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তাঁর প্রথম বিয়ে হয়েছিল ডেনিশ আর্থিক বিশেষজ্ঞ লার্স ব্রোসেনের সাথে, যা পরে ভেঙে যায়। পিনাকী প্রথমে ওড়িশার সঙ্গীতা মিশ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাঁর সঙ্গে তিনিও বিবাহবিচ্ছিন্ন।
মহুয়া এবং পিনাকী উভয়ের রাজনৈতিক যাত্রা কংগ্রেসের মাধ্যমে শুরু হয়েছিল। মহুয়া ২০০৯ সালে কংগ্রেসে যোগ দেন এবং পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। একই সময়ে, পিনাকী ১৯৯৬ সালে কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন কিন্তু পরে বিজেডিতে যোগ দেন। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল মহুয়ার বিয়ের ছবি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

