Search The Query
Mobile Blast: চিকিৎসা চলাকালীনই রোগীর পকেটে থাকা মোবাইলে ভয়ানক বিস্ফোরণ! তারপরই… – stockbangla
  • Home
  • Blog
  • Mobile Blast: চিকিৎসা চলাকালীনই রোগীর পকেটে থাকা মোবাইলে ভয়ানক বিস্ফোরণ! তারপরই…

Mobile Blast: চিকিৎসা চলাকালীনই রোগীর পকেটে থাকা মোবাইলে ভয়ানক বিস্ফোরণ! তারপরই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ফাটল মোবাইল। এবার চিকিৎসাধীন রোগীর পকেটে থাকা মোবাইল ফেটে গেল। আর মোবাইল ফেটে গুরুতর জখম হন ওই রোগী। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকির এক হাসপাতালে।

উত্তর প্রদেশের বারাবাঁকি হাসপাতালের জরুরি ওয়ার্ডের ভিতরেই এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম অবিনাশ পাল। জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে অবিনাশ পালের বাইকের ধাক্কা লাগে। তাতে আহত হন অবিনাশ পাল। স্থানীয়রা তখন তখনই ওই যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে তাঁকে ভর্তি করা হয়। জরুরি বিভাগে তাঁর চিকিৎসার সময়ই ওই যুবকের পকেট থেকে ধোঁয়া বের হতে শুরু করে।

এর কয়েক সেকেন্ডের মধ্যেই ওই যুবকের পকেটে থাকা মোবাইলে বিস্ফোরণ ঘটে ও মোবাইল ফেটে তাতে ওয়ার্ডের ভিতরই আগুন লেগে যায়। এতে অন্যান্য রোগী এবং ওয়ার্ডের ভেতরে উপস্থিত অন্যান্যরাও আতঙ্কিত হয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ আগুন নেভাতে সক্ষম হয়। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই একই রকম একটি ঘটনা ঘটেছিল।

মধ্যপ্রদেশের রাজগড় জেলায় সেই ঘটনাটি ঘটেছিল। পকেটে থাকা মোবাইলে বিস্ফোরণ ঘটে তখনও এক যুবক আহত হন। ঘটনার সময় অরবিন্দ নামে ওই যুবক তাঁর বাইক চালাচ্ছিলেন। মোবাইলে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই যুবক বাইক থেকে নীচে পড়ে যায়। মাথায় আঘাত লাগে। এমনকি বিস্ফোরণের ফলে তার অণ্ডকোষও আহত হয়।

আরও পড়ুন, Meghalaya Missing Couple: মেঘালয়ে অভিশপ্ত হানিমুন! সোনমের সাদা শার্ট মেলে… CCTV ফুটেজ বাড়িয়ে তুলল ‘অন্তর্ধান’ রহস্য…

আরও পড়ুন, Malda Incident: এক বউকেই চাই ২ ভাইয়ের! হয় ‘স্বামী বদল’ও! তারপর কেলেঙ্কারি রক্তারক্তি কাণ্ড…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply