Search The Query
MP Minister on Sophiya Quereshi: ‘সোফিয়া কুরেশি জঙ্গিদের বোন’! ঘৃণ্য মন্তব্য BJP মন্ত্রীর, দেশ জুড়ে ছিচ্ছিক্কার… – stockbangla
  • Home
  • Blog
  • MP Minister on Sophiya Quereshi: ‘সোফিয়া কুরেশি জঙ্গিদের বোন’! ঘৃণ্য মন্তব্য BJP মন্ত্রীর, দেশ জুড়ে ছিচ্ছিক্কার…

MP Minister on Sophiya Quereshi: ‘সোফিয়া কুরেশি জঙ্গিদের বোন’! ঘৃণ্য মন্তব্য BJP মন্ত্রীর, দেশ জুড়ে ছিচ্ছিক্কার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুরের মুখ কর্নেল সোফিয়া কুরেশি। সম্প্রতি তাঁর ধর্ম তুলে এক নক্ক্যারজনক মন্তব্য় করেন মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। সেই মন্তব্যের জেরেই দেশ জুড়ে ওঠে ছিচ্ছিক্কার। ব্যাপক ক্ষোভের পর, মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে বিজয় শাহ বলেন যে কুরেশি ভারতের জন্য গৌরব বয়ে এনেছেন।

আরও পড়ুন- Pakistan paying 14crore to Masood Azhar: ধারে চলছে ‘ভিখিরি’ পাকিস্তান, তার থেকেই ‘শয়তান’ মাসুদ আজহারকে ১৪ কোটি খয়রাতি! ছিঃ…

কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্যই এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে স্বতঃপ্রণোদিতভাবে দায়ের হল FIR। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেন। বিজেপি মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ বলেন, “যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল… আমরা তাদের বোনকে পাঠিয়ে তাদের শিক্ষা দিয়েছি। তারা হিন্দুদের উলঙ্গ করে হত্যা করেছিল, এবং মোদিজি তাদের বোনকে পাঠিয়ে প্রতিশোধ নিয়েছিলেন। যেহেতু মোদিজি তাদের কাপড় খুলতে পারেননি, তিনি তাদের সম্প্রদায়ের এক বোনকে পাঠিয়ে বার্তা দিয়েছিলেন যে আপনি যদি আমাদের সম্প্রদায়ের বোনদের বিধবা করেন, তাহলে আপনার সম্প্রদায়ের একজন বোন আপনাকে উলঙ্গ করবে।”

ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। জাতীয় মহিলা কমিশন কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে করা আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছে, কারও নাম না করেই নারীদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। FIR দায়ের করে কংগ্রেস নেতা  সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রদেশের একজন মন্ত্রী দেশের একজন সৈনিককে এবং আমাদের বোনদের অপমান করেছেন। BJP এ বিষয়ে চুপ কেন?” পাশাপাশি কংগ্রেস অভিযুক্ত মধ্যপ্রদেশের মন্ত্রীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছে। 

NCW চেয়ারপার্সন বিজয়া রাহাতকর X-এ বলেছেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কিছু দায়িত্বশীল ব্যক্তি নারীদের প্রতি আপত্তিকর মন্তব্য করছেন। এই ধরনের মন্তব্য শুধু সমাজের নারীদের মর্যাদাকেই আঘাত করে না, বরং দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের কন্যাদেরও অপমান করে। কর্নেল সোফিয়া কুরেশি এই জাতির গর্বিত কন্যা, সমস্ত দেশপ্রেমিক ভারতীয়দের বোন, যিনি সাহস এবং নিষ্ঠার সাথে দেশকে সেবা করেছেন”।

আরও পড়ুন- Boycott Turkey: পাকিস্তানের পর এবার ভাতে মরবে তুর্কিয়ে, নাম শুনলেই ‘ছ্যাঃ করো’ বলছে ভারত…

কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন সিনিয়র অফিসার। সোফিয়া কুরেশি পরিবারের প্রথম সদস্য নন, যিনি ভারতীয় সেনাবাহিনী জয়েন করেছেন। সোফিয়া কুরেশির দাদা ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং তাঁর স্বামীও রয়েছেন সেনায়। তিনি মেকানাইজড ইনফ্যান্ট্রিতে একজন মেজর। ২০০৬ সালে, তিনি কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একজন সামরিক পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হন। বহুজাতিক সামরিক অভিযানে তাঁর অভিজ্ঞতা এবং ছয় বছরেরও বেশি সময় ধরে শান্তিরক্ষা অভিযানে (PKOs) তাঁর ধারাবাহিক অংশগ্রহণের দৌলতে তিনি ভারতের শীর্ষ সামরিক প্রশিক্ষকদের মধ্যে একজন। ২০১৬ সালে ASEAN প্লাস সামরিক মহড়া ‘ফোর্স ১৮’-এর সময় প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসাবে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ দলকে নেতৃত্ব দেন। তাঁর নির্বাচনের প্রসঙ্গে তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, “সেনাবাহিনীতে, আমরা সমান সুযোগ এবং সমান দায়িত্বে বিশ্বাস করি…তিনি মহিলা বলে তাঁকে নির্বাচিত করা হয়নি, বরং তাঁর দায়িত্ব পালনের ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলী রয়েছে বলেই তিনি নির্বাচিত হয়েছেন।”

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply