Search The Query
Mumbai Kolkata Flight: মাঝ আকাশে প্যানিক অ্যাটাক, সহযাত্রীর হেনস্থা! অবশেষে খোঁজ মিলল ভাইরাল যুবকের… – stockbangla
  • Home
  • Blog
  • Mumbai Kolkata Flight: মাঝ আকাশে প্যানিক অ্যাটাক, সহযাত্রীর হেনস্থা! অবশেষে খোঁজ মিলল ভাইরাল যুবকের…

Mumbai Kolkata Flight: মাঝ আকাশে প্যানিক অ্যাটাক, সহযাত্রীর হেনস্থা! অবশেষে খোঁজ মিলল ভাইরাল যুবকের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝ আকাশে বিমানে তুলকালাম পরিস্থিতি। আচমকাই প্লেনের ভিতর এক যুবকের প্যানিক অ্যাটাক আসে। তাঁর কীর্তির উপর বিরক্ত হয়ে আর এক সহযাত্রী আচমকাই উঠে তাঁকে সপাটে চড় মারেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও পড়ুন:North 24 Parganas: বাইশের তরুণের প্রেমে পাগল চোদ্দোর কিশোরী! পরিবার না মানায় ভয়ংকর কাণ্ড করে বসল আদুরে মেয়ে…

বিমান ল্যান্ডিংয়ের পর নির্যাতিত যুবক হঠাত্‍ করেই নিখোঁজ হয়ে যান। এই নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়। যুবকের পরিবারের দাবি, তাঁর মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে এবং এই ঘটনার জেরে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়তে পারেন। তবে ইতোমধ্যেই জানা গিয়েছে, ৩২ বছর বয়সী হুসেন আহমেদ মজুমদার নামে ওই যুবককে খুঁজে পাওয়া গিয়েছে। অসমের বারপেটা রেলস্টেশন থেকে হুসেনকে উদ্ধার করা হয়। এটি কলকাতা থেকে প্রায় ৮০০ কিমি দূরে এবং সিলচর থেকে প্রায় ৪০০ কিমি দূরে—যেখানে তাঁকে পৌঁছানোর কথা ছিল।

হুসেন অসমের কাছাড় জেলার বাসিন্দা।  তিনি বৃহস্পতিবার মুম্বই থেকে কলকাতা যাওয়ার জন্য বিমানে উঠেছিলেন এবং পরদিন সেখান থেকে আরেকটি ফ্লাইটে সিলচর যাওয়ার কথা ছিল। তিনি ইন্ডিগোর 6E-138 ফ্লাইটে ছিলেন, মুম্বই থেকে সিলচরের পথে তাঁর একটি প্যানিক অ্যাটাক হয়।  

বিমানকর্মীরা তাঁকে নামতে সাহায্য করার সময়, এক সহযাত্রী (আইল সিটে বসা) আচমকা উঠে এসে তাঁকে চড় মারেন—এই ঘটনাটিই ধরা পড়ে এক যাত্রীর মোবাইলে। ভিডিয়োতে দেখা যায়, কেবিন ক্রুরা অভিযুক্ত সহযাত্রীকে শান্ত থাকতে বলেন, আর অন্য এক যাত্রী এই হিংসার প্রতিবাদ জানান।

আরও পড়ুন:Bengal Weather Update: দক্ষিণে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে! উত্তরে দুর্যোগের অশনি সংকেত…আবহাওয়ার বড় আপডেট…

বিমানটি কলকাতায় পৌঁছানোর পর হাফিজুল রহমানকে আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়, যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। হুসেনও সেইসময় বিমানবন্দর ছেড়ে চলে যান। হুসেন মুম্বইয়ের একটি হোটেলে কাজ করেন। আগেও বহুবার তিনি এই রুটে যাতায়াত করেছেন। তাঁর পরিবার এই ঘটনার ব্যাপারে কিছুই জানত না। 

হুসেনের বাবা আবদুল মান্নান বলেন, ভাইরাল ভিডিয়ো দেখার পর তাঁকে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তাঁরা একটি মিসিং কমপ্লেন ফাইল করেন। তদন্তে জানা যায়, হুসেন শুক্রবার সিলচরের ফ্লাইটে ওঠেননি এবং শনিবারও কলকাতা বিমানবন্দর থেকে অন্য কোনো ফ্লাইটে ওঠেননি। পরে পুলিস খবর পায় যে তিনি অসমের বারপেটা রেলস্টেশনে আছেন, এবং সেখানেই তাঁকে পাওয়া যায়। এক কর্মকর্তা জানান, তাঁকে অসুস্থ মনে হচ্ছিল এবং এখন তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।

অন্যদিকে, অভিযুক্ত হাফিজুল রহমানকে ইন্ডিগো সংস্থা তাদের সব বিমানে যাত্রা করা থেকে ব্যান করে দিয়েছে। এক বিবৃতিতে ইন্ডিগো বলেছে, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বিমানে এমন অশালীন আচরণ নিরুৎসাহিত করতে আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে বিধি অনুযায়ী আমাদের সব ফ্লাইট থেকে নিষিদ্ধ করেছি।’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply