Search The Query
Narrow Escape For Air India: টেকঅফের ঠিক আগেই ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, ৯৭ যাত্রীকে বাঁচাতে পাইলটের বড় সিদ্ধান্ত… – stockbangla
  • Home
  • Blog
  • Narrow Escape For Air India: টেকঅফের ঠিক আগেই ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, ৯৭ যাত্রীকে বাঁচাতে পাইলটের বড় সিদ্ধান্ত…

Narrow Escape For Air India: টেকঅফের ঠিক আগেই ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, ৯৭ যাত্রীকে বাঁচাতে পাইলটের বড় সিদ্ধান্ত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার হায়দরাবাদের শমশাবাদ বিমানবন্দরে (Hyderabad Airport) অল্পের জন্য রক্ষা পেল এক যাত্রীবাহী বিমান। রানওয়ে থেকে টেকঅফের আগে এয়ার ইন্ডিয়া (Air India) সেই বিমানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। পাইলটের (Pilot) দ্রুত সিদ্ধান্তে রানওয়েতে বিমান থামানোয় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। ঘটনাটি ঘটে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

সূত্রের দাবি, হায়দরাবাদ থেকে মুম্বই যাওয়ার জন্য নির্ধারিত এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে দিয়ে চলার সময় পাইলট একটি প্রযুক্তিগত সমস্যা লক্ষ্য করেন। তিনি সঙ্গে সঙ্গে ব্রেক চাপেন এবং বিমানে টেকঅফের আগেই নিরাপদে থামান। এই ফ্লাইটের নাম্বার ছিল AI-2534, যেটি শুক্রবার দুপুর ২টা নাগাদ ছাড়ার কথা ছিল। কিন্তু পাইলটের তৎপরতায় একটি বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

আরও পড়ুন- Rachna Banerjee: ‘আগামীতে বড় ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যাবেন, তাই…’, যোগ দিবসে বিরোধিদের বার্তা রচনার…

সরকারিভাবে জানানো হয় যে, বিমানে ৯৭ জন যাত্রী ছিলেন। টেকঅফের প্রস্তুতির সময় সমস্যা দেখা দিলে, পাইলট সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং বিমানটি রানওয়েতে থেমে যায়। এরপর এয়ার ইন্ডিয়ার টিম দ্রুত বিকল্প ব্যবস্থা নেয়।

যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা
যাত্রীদের AI-2445 ফ্লাইটে তুলে দেওয়া হয়, যেটির নির্ধারিত ছাড়ার সময় ছিল দুপুর ২:৩০। কিন্তু এটি ৩:০৫-এ ছাড়ে এবং মোট ১৪৮ জন যাত্রী নিয়ে মুম্বই রওনা দেয়, যার মধ্যে ছিল মূল বিমানের ৯৭ যাত্রীও।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, AI-2534 ফ্লাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় এটি AOG (Aircraft On Ground) ঘোষণা করা হয়। এরপর দ্রুত অন্য ফ্লাইটে যাত্রীদের মুম্বই পাঠানো হয়।

আরও পড়ুন- Bangladesh Student Protest: উত্তপ্ত বাংলাদেশ, হাসিনার পর এবার ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা?

প্রসঙ্গত, এই ঘটনার কথা মনে করিয়ে দেয় ১২ জুন আমদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনার কথা, যেখানে ২৪১ জনের মৃত্যু হয় এবং কেবল একজন ব্রিটিশ নাগরিক বেঁচে যান। এই দুর্ঘটনার তদন্ত এখনও চলছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, এয়ার ইন্ডিয়া ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রতি সপ্তাহে ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ৩টি রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে। ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া যায় তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply