জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বকরি ঈদ (bakrid) বা ঈদুল আযহা কবে? শুক্রবার ৬ জুন না শনিবার ৭ জুন? জাতীয় ছুটির (national holiday) দিন কবে? চলুন জেনে নেওয়া যাক। ব্যাংকগুলি যদিও ৭ তারিখ শনিবার ছুটি ঘোষণা করেছে। বাকি আর কবে কোথায় কী বন্ধ ও খোলা থাকছে? বকরি ঈদ (bakrid), ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। বিশ্বজুড়ে ভক্তি ও ঐক্যের সঙ্গে উদযাপিত হয় এই দিনটি।
এবছর, ২০২৫-এ ভারতে বকরি ঈদ শনিবার ৭ জুন পালিত হবে বলেই জানা যাচ্ছে। তাই জাতীয় ছুটি হিসেবে ঘোষিত রয়েছে শনিবার ৭ জুন। তবে শুক্রবার ৬ জুনও কিছু কিছু সেকটর বন্ধ থাকবে। মূলত এটা নির্ভর করে অর্ধচন্দ্র দেখার উপর।
৬ ও ৭ জুন কি ব্যাংক বন্ধ?
৬ জুন শুক্রবার, বকরি ঈদ উপলক্ষে তিরুবনন্তপুরম এবং কোচিতে ব্যাংক বন্ধ থাকবে (Bank National Holiday 7 June)। ৭ জুন শনিবার, ভারতের বেশিরভাগ অংশে ব্যাংক বন্ধ থাকবে। তবে অমেদাবাদ, গ্যাংটক, ইটানগর, কোচি এবং তিরুবনন্তপুরমের শাখাগুলি খোলা থাকবে। কারণ ৭ জুন মাসের প্রথম শনিবার, যা ওই অঞ্চলগুলিতে একটি নিয়মিত কর্মদিবস।
ভারতীয় শেয়ার বাজার খোলা না বন্ধ থাকবে?
NSE এবং BSE-এর ছুটির ক্যালেন্ডার অনুসারে, ৬ ও ৭ জুন, দুদিনই শেয়ার বাজার চালু থাকবে। বকরি ঈদে ট্রেডিং বন্ধ থাকবে না। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে শেয়ার বাজার চলবে।
ঈদুল আযহায় সরকারি অফিস কি বন্ধ?
৭ জুন শনিবার দেশজুড়েই বেশিরভাগ সরকারি অফিস বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। কারণ ঈদুল আযহা গেজেটভুক্ত ছুটি হিসেবে চিহ্নিত। তবে ছুটি চূড়ান্ত হবে চাঁদ দেখার উপর নির্ভর করে।
স্কুল-কলেজ কি বন্ধ?
ঈদুল আযহা উপলক্ষে ৭ জুন শনিবার স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এখন চাঁদ দেখার তারিখের উপর নির্ভর করে চূড়ান্ত ঘোষণা ভিন্নও হতে পারে।
ছুটির দিনেও কি অনলাইন ব্যাংকিং পরিষেবা মিলবে?
ছুটির দিনেও ব্যাংকের অনলাইন পরিষেবাগুলি সম্পূর্ণরূপে কার্যকর থাকে। গ্রাহকরা নেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে পারবেন। অনলাইনে IMPS, NEFT এবং RTGS-এর মাধ্যমে টাকা লেনদেন ছাড়াও চেকবুক বা ডিমান্ড ড্রাফ্টের জন্য অনুরোধ, ক্রেডিট-ডেবিট এবং এটিএম কার্ড সংক্রান্ত পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

