Search The Query
Operation Sindoor: অপারেশন সিঁদুরে যুদ্ধ বিমান হারাতে হয়েছে কেন, বিস্ফোরক মন্তব্য করলেন ক্যাপ্টেন শিবকুমার – stockbangla
  • Home
  • Blog
  • Operation Sindoor: অপারেশন সিঁদুরে যুদ্ধ বিমান হারাতে হয়েছে কেন, বিস্ফোরক মন্তব্য করলেন ক্যাপ্টেন শিবকুমার

Operation Sindoor: অপারেশন সিঁদুরে যুদ্ধ বিমান হারাতে হয়েছে কেন, বিস্ফোরক মন্তব্য করলেন ক্যাপ্টেন শিবকুমার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুর-এ ভারত বা পাকিস্তানের কতটা ক্ষতি হয়েছে তার নিয়ে বহু অভিমত রয়েছে। ভারত পাকিস্তানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তার মধ্যে পাক বায়ুসেনার একাধিক ঘাঁটিতে আঘাত হেনেছে ভারত। পাশাপাশি পাকিস্তানের দাবি, ভারতের একাধিক যুদ্ধবিমানকে নামিয়ে গিয়েছে তারা। এবার এনিয়ে বিতর্কিত মন্তব্য করলেন ইন্দোনেশিয়ায় ভারতের অ্যাটাসে ক্যাপ্টেন শিবকুমার। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কী বলেছেন শিবকুমার? শিবকুমার বলেছেন, গত ৭ মে সকালে অপারেশন সিঁদুর এর সময় ভারতীয় বায়ুসেনা বেশকয়েকটি ফাইটার জেট হারিয়েছে। এর কারণ নির্দেশ ছিল শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলির উপরে আঘাত হানার। পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে নয়। 

অপারেশ সিঁদুরের সময় পাকিস্তানের দাবি ছিল, ভারতের ৬টি ফাইটার জেটকে তারা নামিয়ে দিয়েছে। এর মধ্যে ছিল ৩ রাফাল জেট। এনিয়ে ভারতীয় নৌসেনার আধিকারিক ক্যাপ্টেন শিবকুমার বলেন, আমাদের একাধিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তার সঙ্গে আমরা একমত নাও হতে পারি। কিন্তু স্বীকার করে নিতেই হবে যে আমরা বেশ কয়েকটি যুদ্ধ বিমান হরিয়েছি কারণ আমাদের নেতাদের নির্দেশ ছিল পাকিস্তানের সেনা পরিকাঠামো বা এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে হামলা করা যাবে না।

উল্লেখ্য, গত ৩১ মে সিঙ্গাপুরে এক সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার সময় চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান বলেছিলেন, যান্ত্রিক ত্রুটির জন্য ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছে।  ওই ত্রুটি সারিয়ে দ্রুত আক্রমণে ফিরে যায় ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুন-বিয়ের পর স্বামীর সঙ্গে স*ঙ্গ*মের পাঠ! কীভাবে ঘনিষ্ঠ হবে? শেখানোর অছিলায় মা-ই মেয়েকে…

আরও পড়ুন- ধ*র্ষ*ণের অভিযোগে ‘পদ্মশ্রী’ কার্তিক মহারাজকে নোটিস! মঙ্গলবারই হাজিরার নির্দেশ…

ইন্দোনেশিয়ায় এক সেমিনারে শিবকুমারকে সে দেশের এক এরোস্পেস বিশেষজ্ঞ প্রশ্ন করেন, অপারেশন সিঁদুর-এ ভারত তিনটি রাফাল, একটি মিগ ২৯ ও একটি সুখোই ৩০ ফাইটার কি হারিয়েছে? সেখানেই ওইসব মন্তব্য করেন শিবকুমার।

ইন্দোনেশিয়ায় ওই সেমিনারে একটি প্রেজেন্টেশনে শিবকুমার বলেন, ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর চালায় ভারত। ওই অপারেশনে পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালান হয়। ওই আঘাত হানা হয়েছিল পাকিস্তানকে একটা কড়া বার্তা দেওয়া জন্য। 

এদিকে, শিবকুমারের ওই মন্তব্যের পর জাকার্তায় ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে, ওই প্রেজেন্টশনে বলা হয়েছে ভারতীয় নেতৃত্বের নির্দশের কাজ করেছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের লক্ষ্য় ছিল জঙ্গিঘাঁটি। সংঘাত বাড়ানো নয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply