Search The Query
Operation Sindoor Airport Closed: টার্গেট পাকিস্তানের? আরও বাড়ল বন্ধ বিমানবন্দরের সংখ্যা, ভারতের মোট ৩২ এয়ারপোর্টে জারি নোটাম! – stockbangla
  • Home
  • Blog
  • Operation Sindoor Airport Closed: টার্গেট পাকিস্তানের? আরও বাড়ল বন্ধ বিমানবন্দরের সংখ্যা, ভারতের মোট ৩২ এয়ারপোর্টে জারি নোটাম!

Operation Sindoor Airport Closed: টার্গেট পাকিস্তানের? আরও বাড়ল বন্ধ বিমানবন্দরের সংখ্যা, ভারতের মোট ৩২ এয়ারপোর্টে জারি নোটাম!

India Pakistan War Airport Closed: ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) এবং সংশ্লিষ্ট বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাগুলি একাধিক নোটিস টু এয়ারমেন (NOTAM) জারি করে উত্তর ও পশ্চিম ভারতের মোট ৩২টি বিমানবন্দরে সমস্ত বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ১৫ মে ০৫:২৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এটি অপারেশনাল কারণে জারি করা হয়েছে বলে নোটামে জানানো হয়েছে। 

কোন কোন বিমানবন্দর বন্ধ একনজরে:
১. আদমপুর
২. আম্বালা
৩. অমৃতসর
৪. অবন্তীপুর
৫. ভাটিন্ডা
৬. ভুজ
৭. বিকানের
৮. চণ্ডীগড়
৯. হালওয়ারা
১০. হিন্দন
১১. জয়সলমীর
১২. জম্মু
১৩. জামনগর
১৪. যোধপুর
১৫. কাঠলাল
১৬. কাংরা
১৭. কেশোদ
১৮. কিষনগড়
১৯. কুলু-মানালি 
২০. লেহ
২১. লুধিয়ানা
২২. মুন্দ্রা
২৩. নালিয়া
২৪. পাঠানকোট
২৫. পাটিয়ালা
২৬. পোরবন্দর
২৭. রাজকোট (হীরাসর)
২৮. সরসাওয়া
২৯. শিমলা
৩০. শ্রীনগর
৩১. থোয়াইস
৩২. উত্তরলাই

এই সময়কালে যাত্রীদের বিমান যাত্রার পূর্বে বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগেই নোটাম জারি করে উড়ান পরিষেবা বন্ধ রাখার সময়সীমা ৪ দিন বাড়ানো হয়। প্রাথমিকভাবে ছিল শনিবার ভোর পর্যন্ত। আরও ৪ দিন বাড়িয়ে তা বৃহস্পতিবার ১৫ মে ভোর ৫টা ২৯ পর্যন্ত করা হয়। এবার বাড়ল বন্ধ বিমানবন্দরের সংখ্যাও। 

অপারেশন সিঁদুর

পহেলগাঁও হামলার বদলায় ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। ভারত ‘প্রিসিশন অ্যাটাক’ করতেই পালটা হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের সব হামলার চেষ্টা-ই ব্যর্থ করেছে ভারত। পাকিস্তানের ৩টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারত। যারমধ্যে ২টি JF-17, আরেকটি F-16। একইসঙ্গে পাকিস্তানের ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে ভারত।

৪০০-রও বেশি উড়ান বাতিল

এই পরিস্থিতিতে প্রতিদিন ৪০০-রও বেশি উড়ান বাতিল হচ্ছে। দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর একারই প্রতিদিন ১৬৫ টিরও বেশি ফ্লাইট বাতিল হচ্ছে। প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত পাক যুদ্ধ ও উত্তেজনাময় পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরেও জারি হয়েছে সতর্কতা। কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছে ‘জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত’। কলকাতা বিমানবন্দর থেকেও বাতিল হয়েছে উত্তর ভারত ও পশ্চিম ভারতের ফ্লাইট। 

আরও পড়ুন, India Pakistan War: “মহাভারতের কুরুক্ষেত্রের মতো ভয়ংকর যুদ্ধ ৩০ মে! স্বর্গীয় যোগে হবে ভারতের স্বর্ণযুগের উত্থান…”

আরও পড়ুন, India Pakistan War: ‘সন্ত্রাসের চাষ করে পাকিস্তান যেন ভিক্টিম কার্ড না খেলে!’ ভারতের সমর্থনে বিস্ফোরক নিকি হ্যালি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply