Search The Query
Rapido Driver Slaps Woman passenger: বেআইনের বেঙ্গালুরু! ‘নিজের দেশে চলে যা’, Rapido বাইকওলার কাছে বেমক্কা থাপ্পড় খেল প্রতিবাদী তরুণী… – stockbangla
  • Home
  • Blog
  • Rapido Driver Slaps Woman passenger: বেআইনের বেঙ্গালুরু! ‘নিজের দেশে চলে যা’, Rapido বাইকওলার কাছে বেমক্কা থাপ্পড় খেল প্রতিবাদী তরুণী…

Rapido Driver Slaps Woman passenger: বেআইনের বেঙ্গালুরু! ‘নিজের দেশে চলে যা’, Rapido বাইকওলার কাছে বেমক্কা থাপ্পড় খেল প্রতিবাদী তরুণী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর একের পর এক ঘটনা চমকে দিচ্ছে। এদিন ব়্যাপিডো বাইকে (Rapido) চড়েছিলেন মহিলা আরোহী। কিন্তু, মাঝরাস্তায় বেপরোয়া বাইক চালানো নিয়ে চালকের সঙ্গে ওই আরোহীন তীব্র বাদানুবাদ হয়। যা মাঝপথে বদলে যায় ধাক্কাধাক্কি, হাতাহাতিতে৷ শেষে সপাটে একটা চড়৷ চালকের মারে রাস্তায় পড়ে গেলেন তরুণী। বেঙ্গালুরুর (Bengaluru Viral Video) এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন, Gangsters Lawrence Bishnoi- Goldy Brar Split: গন্ডগোলের গ্যাংস্টার! লরেন্স বিষ্ণোইয়ের হাত ছাড়ল গোল্ডি ব্রার! তাতেই বাড়ল আতঙ্ক…

সুমন এস কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা৷ র‍্যাপিডোর বাইক চালান৷ অ্যাপের মাধ্যমে তাঁর বাইকে সফর বুক করেছিলেন গয়নার দোকানে কাজ করা এক মহিলা৷ অভিযোগ, ওই বাইক আরোহী বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও কথা শোনেননি  ওই চালক। এরপর ওই মহিলা মাঝপথে গাড়ি থেকে নেমে পড়েন। মহিলা কেবল ইংরেজিতে কথা বলতে থাকেন। আর যিনি বাইক চালক তিনি কথা বলতে থাকেন কন্নড় ভাষায়।

মহিলা ভাড়া দিতে এবং হেলমেট ফিরিয়ে দিতে অস্বীকার করেছেন বলে অভিযোগ। মহিলা সুমনকে আগে থেকে থাপ্পড় মেরেছেন বলেও অভিযোগ আসে। তারপরে ড্রাইভারকে তাকে চড় মারতে দেখা গেল, যা মাটিতে ফেলে দিয়েছে। যদিও সিসিটিভিতে দেখা গিয়েছে মহিলাই আগেই চড় কষিয়েছেন ড্রাইভারকে। ইতোমধ্যেই সুমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিস মামলা দায়ের করা হয়েছে। 

মহিলার অভিযোগ ড্রাইভার তাকে বলেন, নিজের দেশে ফিরে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মহিলা বলেন, “এই কন্নড়দের ভাষার সমস্যা রয়েছে। আমি তার সঙ্গে লড়াই করতে চাইনি। সূত্রের খবর, পুলিস মহিলাকে বাইক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলে। কিন্তু  তিনি আর বিষয়টি নিয়ে এগোতে চাননি।

আরও পড়ুন, UPI transactions faster: এখনই জাস্ট বদলে গেল PhonePe, Google Pay, Paytm! জীবনে বড় প্রভাব…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply