জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের আগে হবু পাত্রের ক্রেডিট স্কোর পরীক্ষা করে বিয়ে বাতিলের খবর আগেই সামনে এসেছে। এবার সামনে এলে বিয়ের আগে ‘সু’পাত্রের সোশ্যাল লাইফ ও ব্যক্তি হিসেবে ‘ডিজিটাল’ পরীক্ষায় (Digital Checks) ফেইলের ঘটনা। আর এই ঘটনার পর ওই পাত্রী যে শুধু তাঁর বিয়ে (Arrange Marriage) বাতিল করেছেন এমনটাই নয়, পাশাপাশি সব মহিলার কাছে আর্জি রেখেছেন বিয়ের আগে সব ছেলেরই সোশ্যাল লাইফ কেমন (Respectable groom turns out toxic), আদতে সেই মানুষটা কেমন স্বভাবের, তা অনলাইনের মাধ্যমে একবার পরীক্ষা করে দেখার জন্য।
‘সু’পাত্রের ‘ডিজিটাল ব্যাকগ্রাউন্ড’ চেক!
ওই তরুণী জানিয়েছেন, একরকম জোর করেই তাঁকে ওই ‘সু’পাত্রের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। আদতে যে একদমই ‘টক্সিক’। তাঁর সন্দেহ হওয়ায় তিনি ওই ‘সু’পাত্রের ‘ডিজিটাল ব্যাকগ্রাউন্ড’ চেক করেন। মানে ওই ‘সু’পাত্রের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলি পরীক্ষা করেন। তারপরই দেখা যায় আদতে ওই ‘সু’পাত্র ঠিক কতটা বিষাক্ত! ২২ বছরের ওই তরুণী তাঁর এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন “২০২৫ সালে অ্যারেঞ্জড ম্যারেজ: কেন ছেলেদের ডিজিটাল ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে মেয়েদের (আমার গল্প)” শিরোনাম পোস্টে।
‘সু-প্রতিষ্ঠিত’ পুরুষ কতটা বিপজ্জনক হতে পারে!
ওই যুবতী লিখছেন, “আমি সবকিছু পরীক্ষা করে দেখার পর বুঝলাম যে কিছু ‘সু-প্রতিষ্ঠিত’ পুরুষ কতটা বিপজ্জনক হতে পারে একটা মেয়ের জন্য। আমি নিজেকে রক্ষা করেছি। অন্য মেয়েরাও যেন আমার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের রক্ষা করতে শেখে।” ওই তরুণী আরও লিখছেন, “সেই সু-পাত্রের পেশাগতভাবে সুপ্রতিষ্ঠিত চাকরি ছিল। দেখতে-শুনতেও ‘সম্মানজনক’ ছিল, কিন্তু একান্তে? ভীষণই নোংরা মানসিকতার। অযাচিতভাবে নগ্ন ছবি পাঠানো। জোর করা। নিজের মত খাটানো। এগুলোই ছিল তাঁর আসল স্বভাবের বৈশিষ্ট্য।”
পর্ন দেখা ‘কোনও বড় বিষয় নয়’!
ওই যুবতী আরও জানিয়েছেন, তিনি তাঁর বন্ধুর আইডি ব্যবহার করে ওই ‘সু’পাত্রের সঙ্গে কথা বলেছিলেন। আর তাতে তাঁর যা অভিজ্ঞতা হয়েছে, তা ‘বিরক্তিকর’। শুধু তাঁকে নগ্ন ছবি পাঠানো-ই নয়, ওই ‘সু-প্রতিষ্ঠিত’ ও ‘সু’পাত্র পর্ন দেখার বিষয়ে গর্ব করে বলেছিলেন যে, “এটি কোনও বড় বিষয় নয়।” যুবতীর এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

