Search The Query
Russian Woman in Karnataka Cave: কর্নাটকের গুহায় উদ্ধার রুশ মহিলা ও তার ২ সন্তান, চাঞ্চল্যকর তথ্য দিলেন তাঁর ইসরায়েলি সঙ্গী – stockbangla
  • Home
  • Blog
  • Russian Woman in Karnataka Cave: কর্নাটকের গুহায় উদ্ধার রুশ মহিলা ও তার ২ সন্তান, চাঞ্চল্যকর তথ্য দিলেন তাঁর ইসরায়েলি সঙ্গী

Russian Woman in Karnataka Cave: কর্নাটকের গুহায় উদ্ধার রুশ মহিলা ও তার ২ সন্তান, চাঞ্চল্যকর তথ্য দিলেন তাঁর ইসরায়েলি সঙ্গী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্নাটকের গুহা থেকে উদ্ধার করা হয়েছিল রুশ মহিলা নিনা কুটিনা ওরফে মোহি ও তার ২ সন্তান প্রেমা(৬) ও আমাকে(৪)। নিনার এক ইসরায়েলি সঙ্গীর সন্ধান পাওয়া গিয়েছে। নাম ডিরর গোল্ডস্টাইন। তার পরেই ওইসব শিশুদের কাস্টডি নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। গোয়া পুলিসে দায়ের করা এক অভিযোগে ওই দুই শিশুর লালন পালন, শিক্ষা ও ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলেছেন ডিরর। 

নিনা কুটিনা একজন রাশিয়ার নাগরিক(৪০)। অন্যদিকে, ডিরর গোল্ডস্টাইন ইসরায়েলের বাসিন্দা(৩৮)। ২০১৭ সালে দুজনের দেখা হয় গোয়ার আরামবোল বিচে। গোল্ডস্টাইন জানিয়েছেন তাদের পরিচয়ের পর তারা একসঙ্গে থাকতে শুরু করেন। এইভাবেই তারা কাটিয়ে দিয়েছেন ৮ বছর।

এতবছর একসঙ্গে থাকার পর বদলে যান নিনা। গোল্ডস্টাইন তার অভিযোগে জানিয়েছেন, নিনা তাতে ইমোসনালি ব্ল্যাকমেইল করতে থাকেন এবং টাকার দাবি করতে থাকেন। একসময় দুজনেই ঠিক করেন ইসরায়লে ফিরে যাবেন। কিন্তু সেইসময় নিনার নথিপত্র নিয়ে সমস্যার কারণে তাকে রাশিয়া পাঠিয়ে দেয় পুলিস। ২০১৮ সালের জুনে একটি মেইল করে জানান তিনি প্রেগন্যান্ট। ২০১৯ সালে নিনা এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর ২০২০ সালে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান আমা।

আরও পড়ুন-রাত পোহালেই একুশে, শিবের রুদ্রাভিষেক করে ডুগডুগি বাজালেন দিলীপ, বলে দিলেন বড় কথা…

আরও পড়ুন-রুমে ঢুকে পড়েছিলেন ৬১ বছরের রোগী, মুহূর্তে মর্মান্তিক পরিণতি…

নিনার মানসিক সমস্যার অভিযোগ তুলেছেন গোল্ডস্টাইন। তাঁর দাবি, নিনা তার দুই সন্তানকে স্কুলে পাঠাননি কারণ তিনি কোনও প্রথাগত শিক্ষায় বিশ্বাসই করেন না। ভারতে নিনার সঙ্গে দেখা করতে এলে নিনা তাকে এড়িয়ে চলতে থাকে। একসময় সে উধাও হয়ে যায়।

গোল্ডস্টাইন তার অভিযোগে জানিয়েছেন, তার মেয়েদের সঙ্গে নিনা তাকে দেখা করতে দিচ্ছে না। মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। ওদের সমাজ থেকে আলাদা করে রাখা হয়েছে। তাদের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। 

এদিকে, পুলিস জানিয়েছে গোল্ডস্টাইনের ওই  অভিযোগ নেওয়া হয়েছে।  এনিয়ে কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে। কিন্তু গেল্ডস্টাইন  আসেননি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply