Search The Query
SIR 2025: আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন – stockbangla
  • Home
  • Blog
  • SIR 2025: আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন

SIR 2025: আতঙ্কের নাম SIR! ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য লাগবে কোন ১১ নথি, জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার জন্য এখন বড় আতঙ্ক SIR অর্থাত্ Special Intensive Revision। এই কাজ করতে গিয়ে বিহারে ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন লাখ লাখ মানুষ। কারণ সরকার যে নথি চাইছে তা তাদের কাছে নেই। এই বিপদ আসছে বাংলাতেও।

নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার বা রেশনকার্ড কিংবা পুরনো ভোটার আইডির কোনও মূল্যই নেই। বিরোধীরা বলছে, মোদী সরকার ঘুরপথে এনআরসি(NRC) করতে চাইছে। এনিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে বলে আধার, ভোটার আইডি কিংবা রেশনকার্ডকে SIR এর নথি হিসেবে বিবেচনা করতে। কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলেছে, ওইসব নথি মানা যাবে না কারণ ওইসবের কোনওটাই নাগরিকত্বের প্রমাণ নয়। ওইসব নথি খুব সহজেই জাল করা যায়। এখন সাধারণ মানুষের কোনও ধারণাই নেই SIR এর জন্য কোন ধরনের নথি লাগবে। কোন নথি থাকলে ভোটার লিস্টে তারা তাদের নাম টিকিয়ে রাখতে পারবেন। 

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বাংলাতেও ভোটর তালিকা সংশোধন হবে। তা জন্যই হবে স্পেশাল ইনটেনসিভ সিরিভিশন(SIR) বা কড়া ঝাড়াই বাছাই। ইতিমধ্য়েই এনিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, অগাস্টেই এনিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। স্বাধীনতা দিবসের পরেই বিহারের পর অন্য রাজ্যগুলিতে SIR বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে। এখন বিহারে নাগরিকত্ব প্রমাণের জন্য ১১ পরিচয় ব্যবহার করা হয়েছে। সীমান্তবর্তী রাজ্য বাংলায় নাগরিকত্ব প্রমাণের তালিকা বদলের সম্ভবনা। পরিচয়পত্রের সংখ্যা বাড়তেও পারে, আবার কমতেও পারে। আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন।

আরও পড়ুন-আধার নাগরিকত্বের প্রমাণ নয়, ভারতের নাগরিক হতে গেলে থাকতে হবে এই ৪ নথি

আরও পড়ুন-বাচ্চাদের আধার বায়োমেট্রিক আপডেট না করিয়ে সমস্যা বাড়াচ্ছেন, UIDAI দিচ্ছে সহজ সুযোগ

এদিকে বিহারে SIR নিয়ে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এখনই স্থগিতাদেশ নয়, কমিশনকে আধার কার্ড, এপিক কার্ড ও রেশন কার্ড বিবেচনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামিকাল, সোমবার ফের মামলাটি শুনানি হবে সুপ্রিম কোর্টে। এখন জেনে নেওয়া যাক কোন ১১টি নথি SIR এর জন্য প্রয়োজন।

ভোটার তালিকায় নাম তোলা বা টিকিয়ে রাখার জন্য এই ১১ নথি চাইছে নির্বাচন কমিশন

১. বার্থ সার্টিফিকেট

২. পাসপোর্ট

৩. ম্যাট্রিকুলেশন বা হায়ার এডুকেশেনের সার্টিফিকেট

৪. সরকারি পরিচয়পত্র অথবা পেনশনের নথি

৫. পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট

৬. ফরেস্ট রাইটস সার্টিফিকেট

৭. কাস্ট সার্টিফিকেট

৮. এনআরসি-র নথি(যদি থাকে)

৯. ফ্যামিলি রেজিস্টার

১০. জমি বা বাড়ির অ্য়ালটমেন্ট সার্টিফিকেট

১১. ১৯৮৭ সালের আগে সরকারের দেওয়া পরিচয়পত্র

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply