Search The Query
Street Dogs: রাস্তার কুকুরদের ৩ কোটি টাকার মাংস-ভাত খাওয়াবে পুরসভা! – stockbangla
  • Home
  • Blog
  • Street Dogs: রাস্তার কুকুরদের ৩ কোটি টাকার মাংস-ভাত খাওয়াবে পুরসভা!

Street Dogs: রাস্তার কুকুরদের ৩ কোটি টাকার মাংস-ভাত খাওয়াবে পুরসভা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুকুরপ্রেম ভালো, কিন্তু তাই বলে রোজ মাংস-ভাত? যেখানে মিড-ডে মিলে বাচ্চারা সবসময় ডাল-ভাতও ঠিকমতো পাচ্ছে না! সামনে আসছে ভূরি ভূরি অভিযোগ। সেখানে রাস্তার কুকুরকে খাওয়াতে প্রায় ৩ কোটির টেন্ডার পুরসভার! টেন্ডার অনুযায়ী, প্রত্যেক কুকুরকে দেওয়া হবে ৬০০ গ্রাম মাংস-ভাত ও ডিম। সঙ্গে অন্যান্য খাবার ও জল। যাতে খিদের কারণে রাস্তার কুকুরদের আক্রমণের ঘটনা কমে।

এজন্য ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা বা BBMP ২.৮ কোটি টাকার টেন্ডার ঘোষণা করেছে। যা ক্ষোভের সৃষ্টি করেছ জনমানসে। দেশের মধ্যে এধরনের উদ্যোগ এই প্রথম। যেখানে পুরসভার পক্ষ থেকে রাস্তার কুকুরদের জন্য মাংস-ভাত সরবরাহ করা হবে। কিন্তু এই সিদ্ধান্ত জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তৈরি হয়েছে বিতর্ক।

কংগ্রেস-নেতৃত্বাধীন কর্নাটক সরকারের বৃহত্তর গ্যারান্টি প্রকল্পের আওতায় এই উদ্যোগের লক্ষ্য হল বিবিএমপির ৮টি জোনের প্রতিটিতে প্রত্যেকদিন প্রায় ৬০০-৭০০ রাস্তার কুকুরকে খাওয়ানো। অন্যান্য ক্ষেত্রে বিবিএমপি নিরামিষ খাবার সরবরাহ করে থাকলেও, এক্ষেত্রে মেনুতে উল্লেখযোগ্য পরিবর্তন। সেখানে রয়েছে মুরগি মাংস-ভাত, ডিম।

বাসিন্দাদের মতে, “এটা করদাতাদের অর্থের অপব্যবহার।” তাঁদের মতে, “যেখানে শহরের বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে অভিযোগ রয়েছে, যেমন ভাঙা রাস্তা, উপচে পড়া আবর্জনা, জলের অভাব ইত্যাদি। সেখানে সেই সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে, বিবিএমপি কুকুরদের বিরিয়ানি খাওয়ানোর দিকে বেশি মনোযোগী বলে মনে হচ্ছে।”

আরও পড়ুন, Nimisha Priya: এক নয়, ইয়েমেনে ৩ বার মৃ*ত্যুদণ্ড ভারতীয় নার্সের! নিমিশা প্রিয়ার স্বপ্নই তাঁকে ঠেলে দেয় চরম পরিণতির দিকে…

আরও পড়ুন, Period Check In School: বাথরুমে পড়ে রক্ত! ছাত্রীদের ডেকে প্যান্ট খুলিয়ে প্রিন্সিপ্যাল দেখলেন পিরিয়ড হয়েছে কিনা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply