Search The Query
UP Bride Viral Story: ‘আমাকে ছুঁলেই ৩৫ টুকরো করব’! বিয়ের প্রথম রাতেই স্বামীকে হুমকি নববধূর, শেষে একদিন… – stockbangla
  • Home
  • Blog
  • UP Bride Viral Story: ‘আমাকে ছুঁলেই ৩৫ টুকরো করব’! বিয়ের প্রথম রাতেই স্বামীকে হুমকি নববধূর, শেষে একদিন…

UP Bride Viral Story: ‘আমাকে ছুঁলেই ৩৫ টুকরো করব’! বিয়ের প্রথম রাতেই স্বামীকে হুমকি নববধূর, শেষে একদিন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: “আমাকে ছুঁতে এলে কেটে টুকরো টুকরো করে ফেলব।” বিয়ের প্রথম রাতেই নববিবাহিত স্বামীকে এমনই হুমকি দেন নববধূ (UP Bride)। শুধু তাই নয়, বিয়ের পর থেকে প্রতি রাতেই ছুরি হাতে ঘুমাতে যেতেন ওই নববধূ (UP Bride Story)। ফলে প্রাণভয়ে আর সোহাগ করে নববিবাহিতা স্ত্রীর কাছে ঘেঁষার সুযোগ পেতেন না স্বামী (Threatens To Chop Hubby Into Pieces)। সিঁটিয়ে থাকতেন বাড়ির লোকও। শেষে রাতের অন্ধকারে পাঁচিল টপকে প্রেমিকের জন্য পালালেন ওই নববধূ। যে প্রেমিক আবার সম্পর্কে তাঁর ভাগ্নে! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। 

বিয়ের প্রথম রাতেই স্বামীকে ৩৫ টুকরো করার হুমকি!

মুসকান, সোনমের পর এবার আরও এক নববধূর চাঞ্চল্যকর প্রেমকাহিনী! অভিযোগ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সিতারা নামে ওই তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল নিষাদ নামে এক যুবকের। নববিবাহিতা কনে সিতারা তাঁর স্বামী নিষাদকে ছুরি দিয়ে হত্যার হুমকি দেন। এমনকি নববধূ সিতারা স্বামী নিষাদকে এই বলে সতর্ক করে দেন যে, ভুলেও যেন তাঁকে স্পর্শ করা না হয়, নইলে তাঁকে ৩৫ টুকরো কাটা অবস্থায় পাওয়া যাবে। পরিবার সূত্রে খবর, খুব সম্প্রতিই নিষাদ ও সিতারার বিয়ে হয়েছিল। বিয়ের সময় সবকিছু স্বাভাবিক-ই ছিল। কিন্তু বিয়ের পর প্রথম রাতেই পরিস্থিতি আমূল বদলে যায়। নতুন বর নিষাদ তাঁর নববিবাহিতা স্ত্রী সিতারার কাছে যাওয়ার চেষ্টা করতেই, ছুরি হাতে কনে হুমকি দেন, “আমাকে স্পর্শ করলেই তোমার দেহ ৩৫ টুকরো করে কেটে ফেলব।”

ভাগ্নের সঙ্গে প্রেম!

এমন আচরণের কারণ জানতে চাইলে, আসল গল্পের পর্দাফাঁস হয়। নববধূ সিতারা জানান, তিনি অন্য একজনকে ভালোবাসেন। আমান নামে এক যুবকের সঙ্গেই তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। যে কিনা আসলে তাঁর ভাগ্নে। এমনকি সেই রাতেই প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার জন্যও জেদ ধরেন ওই কনে। এরপর থেকে বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন নববধূ সিতারা। শেষে কয়েকদিন পর, বাড়ির পাঁচিল টপকে প্রেমিক আমানের জন্য পালিয়ে যান সিতারা। 

মুসকান, সোনমের পর এবার সিতারা!

এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছে বর নিষাদের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। প্রেমিক আমান ও সিতারা নামে ওই নববধূর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

আরও পড়ুন, Biggest ship accident: ৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু! টাইটানিক নয়… সবচেয়ে ভয়াবহ, গায়ে কাঁটা দেওয়া জাহাজের সলিলসমাধি এটাই…

আরও পড়ুন, Wife Killed Husband: স্ত্রী-শাশুড়ির একই প্রেমিক! ২০০০-এর বেশি ফোন! বিয়ের একমাসেই নববধূর হাতে স্বামীর হাড়হিম পরিণতি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply