Search The Query
Vande Bharat Incident: বন্দে ভারতে বর্বরতা! বিজেপি বিধায়কের মুখের উপর সিট এক্সচেঞ্জে ‘না’, মেরে যাত্রীর নাক-মুখ ফাটাল চেলারা… – stockbangla
  • Home
  • Blog
  • Vande Bharat Incident: বন্দে ভারতে বর্বরতা! বিজেপি বিধায়কের মুখের উপর সিট এক্সচেঞ্জে ‘না’, মেরে যাত্রীর নাক-মুখ ফাটাল চেলারা…

Vande Bharat Incident: বন্দে ভারতে বর্বরতা! বিজেপি বিধায়কের মুখের উপর সিট এক্সচেঞ্জে ‘না’, মেরে যাত্রীর নাক-মুখ ফাটাল চেলারা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজেপি বিধায়কের সঙ্গে ট্রেনে আসন বদল করতে রাজি না হওয়ায়, বন্দে ভারতে সহযাত্রীর উপর হামলা করল বিধায়কের ভাড়া করা সাঙ্গপাঙ্গ। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বাবিনা (মধ্যপ্রদেশ) বিধায়ক রাজীব সিং পারিছার নির্দেশে গুন্ডারা বন্দে ভারত এক্সপ্রেসের একজন যাত্রীকে নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ।

১৯ জুন দিল্লি থেকে ভোপাল যাওয়ার সময় চলাকালীন ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিজেপি বিধায়ক যাত্রীকে আসন পরিবর্তন করতে বলেছিলেন, কিন্তু সহযাত্রী তা প্রত্যাখ্যান করেছিলেন। রাজীব সিং পারিচা তার স্ত্রী কমলি এবং ছেলে শ্রেয়াংশকে নিয়ে E-2 কোচে বসেছিলেন। তাঁর পরিবারের জন্য ৫০ এবং ৫১ নম্বর আসন বরাদ্দ করা হয়েছিল, বিধায়কের নিজস্ব আসন ছিল ৮ নম্বর।

আরও পড়ুন: Chinese mysterious flight in Iran: নিঃশব্দে চিন থেকে ইরানের আকাশে একাধিক বিমান! ফ্লাইটরাডারের ছবিতে ভয়ংকর রহস্য…

৪৯ নম্বর সিটে যাত্রী রাজ প্রকাশ বসেছিলেন। বিধায়ক তাকে আসন বদল করতে বললে, প্রকাশ তা প্রত্যাখ্যান করেন। বন্দে ভারত ট্রেনটি যখন ঝাঁসি রেলওয়ে স্টেশনে পৌঁছায়, তখন প্রায় ১৫-২০ জন লোক কোচে প্রবেশ করে এবং প্রকাশকে আক্রমণ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন যে প্রকাশের নাক, কান এবং মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তারা আরও অভিযোগ করেন যে রেলওয়ে পুলিশ  বিজেপি বিধায়ক, হামলাকারীদেরই সহায়তা করছিলেন।

আরও পড়ুন: Iran’s Ex President Mahmoud Ahmadinejad: ইরানের জনপ্রিয় Ex-প্রেসিডেন্ট আহমেদিনেজাদ আচমকাই খবরে! যুদ্ধের আগুনে বড় ঘটনা ঘটল…

মধ্যপ্রদেশের রানী কমলাপতি রেলস্টেশনে প্রকাশ ট্রেন থেকে নেমে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বলেন, তিনি বিজেপি বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করবেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র মুকেশ নায়ক দাবি করেছেন যে, প্রকাশ সিং-এর সাথে তার আসন বদল করতে অস্বীকৃতি জানিয়েছেন, কারণ জানালার পাশের আসনে অতিরিক্ত পা রাখার জায়গার জন্য তার চিকিৎসার প্রয়োজন ছিল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply