Search The Query
Watch Video: অটোতে তিন যুবতী, গাড়ি নিয়ে তাড়া করেছে ৩ পারভার্ট… হাড়হিম টেক-সিটি… – stockbangla
  • Home
  • Blog
  • Watch Video: অটোতে তিন যুবতী, গাড়ি নিয়ে তাড়া করেছে ৩ পারভার্ট… হাড়হিম টেক-সিটি…

Watch Video: অটোতে তিন যুবতী, গাড়ি নিয়ে তাড়া করেছে ৩ পারভার্ট… হাড়হিম টেক-সিটি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারবার মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বেঙ্গালুরু শহরে। আবারও উত্ত্যক্ত করা এবং পিছু নেওয়ার মতো ছবি দেখা গেল সেখানে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা মহিলাদের নিরাপত্তা নিয়ে ব্যাপক ক্ষোভ এবং উদ্বেগ ছড়িয়েছে। ওই ভিডিয়োতে তিনজন মহিলা জানিয়েছেন, কীভাবে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের কাছে তিনজন পুরুষ তাদের লাগাতার অনুসরণ করে ধাওয়া করে।

আরও পড়ুন, Kerala Nurse Death Penalty in Yemen: মাকে মেরো না প্লিজ! ইয়েমেন সরকারের কাছে কাতর আর্তি নিমিশার কিশোরী মেয়ের

ওই তিন তরুণীর দাবি, এই ঘটনাটি তাদের “অস্থির, আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত” করে তোলে। তারা আরও অভিযোগ করেছেন, যে অটোচালকের সঙ্গে তারা যাচ্ছিলেন, তিনিও সাহায্য করতে আগ্রহ দেখাননি, যদিও তারা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। ভিডিয়োতে একজন তরুণী ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘ওরা এখনও আমাদের অনুসরণ করছে। সকালে ঘুম থেকে উঠে আমরা রামেশ্বরম ক্যাফেতে গিয়েছিলাম। তারপর যখন আমরা জেপি নগরে হাঁটছিলাম, তখন বুঝতে পারি, কিছু লোক আমাদের পেছনে আসছে। এখন ক্যাফে পেরিয়েও তারা আমাদের পিছু নিচ্ছে।’

তাদের কথায়, প্রথমে তারা পায়ে হেঁটে আমাদের অনুসরণ করছিল — ঠিক আমাদের র‍্যাপিডো আসার আগেই, তারা গাড়ি নিয়ে এসে আমাদের সামনে গাড়ি দাঁড় করায়। আমরা র‍্যাপিডোতে উঠতেই তারা গাড়ি নিয়ে আমাদের ধাওয়া করতে শুরু করে। আমরা অটোচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু সে একেবারেই পাত্তা দেয়নি। এটা খুবই আতঙ্কজনক লাগছে, কারণ ওরা এখনও আমাদের পেছনে। তবে মনে হচ্ছে, অবশেষে ট্রাফিকে ওদের কাটিয়ে উঠেছি।’

ভিডিওটি ইনস্টাগ্রামে @suha_hana88 শেয়ার করেন, যেখানে ক্যাপশনে লেখা ছিল: “৩ জন ভয়ঙ্কর পুরুষ, ৩ জন আতঙ্কিত মেয়ে।”

এই ঘটনার পর মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মেয়েদের পুলিসে অভিযোগ জানাতে বলেন, আবার কেউ কেউ নিরাপত্তার পরামর্শও দেন। এক ইউজার লেখেন,  “মেয়েরা এমন পরিস্থিতিতে যতটা সম্ভব জনবহুল এলাকায় থাকার চেষ্টা কর, একটা চক্রাকারে হাঁটো যাতে বুঝতে পারও কেউ পেছনে আসছে কি না। আর কখনওই সরাসরি নিজের বাড়িতে যেয়ো না, কারণ তুমি চাইবে না তারা জানুক তুমি কোথায় থাকো। যদি বোঝো তারা এখনও অনুসরণ করছে, সরাসরি থানায় চলে যাও। পুলিশকে জানাও বা না জানাও — বেশিরভাগ সময় থানা পর্যন্ত যাওয়াটাই যথেষ্ট হয়। খুশি যে তোমরা সবাই নিরাপদ। সাবধানে থেকো।”

আরও পড়ুন, Wife killed husband: বাড়িতেই প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ স্ত্রী! দেখে ফেলায় হাড়হিম পরিণতি স্বামীর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Releated Posts

Nasik Viral Video: ভয়ংকর ভিডিয়ো! গ্রামে ঢুকেছিল বিপদ! রাতজাগা পথকুকুররাই ঘাড় কামড়ে ৩০০ মিটার টেনে তাড়াল হিংস্র লেপার্ড…

Stray Dog dangerous Video: এই ভিডিয়োটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রমাণ করেছে যে, আকার নয়, সাহসই শেষ…

ByByvivekbolpur Aug 22, 2025

মুসলিম যুবক আরিফ চিস্তি প্রেমানন্দজিকে বললেন, ‘মহারাজ, আমার কিডনিটি নিন’! বিস্মিত প্রেমানন্দজি বললেন…। Premanand Maharaj kidney Muslim youth Arif Khan Chishti made unique offer to donate his kidney to Premanand Maharaj An extraordinary example of humanity

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) কিডনি (kidney) সংক্রান্ত খবর বারবার উঠে আসছে। তাঁর…

ByByvivekbolpur Aug 22, 2025

Congress MLA: ‘কামের তাড়নায় ছটফটাচ্ছিল, আমাকে ভোগ করতে চাইত…’ হেভিওয়েট নেতার বিরুদ্ধে বিস্ফোরক রূপান্তরকামী মহিলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কংগ্রেস নেতার বিস্ফোরক অভিযোগ। এক রূপান্তকারী মহিলা গুরুতর অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক রাহুল…

ByByvivekbolpur Aug 22, 2025

WBJEE Result 2025: WBJEE Result 2025: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্টের ফল

রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গাঙ্গুলি: হাইকোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ। আজই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফল (WBJEE Result)।…

ByByvivekbolpur Aug 22, 2025

Leave a Reply